Home খবর শীঘ্রই লঞ্চ হবে OPPO A78 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস 

শীঘ্রই লঞ্চ হবে OPPO A78 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস 

OPPO শীঘ্রই তাদের ‘A’ সিরিজের একটি নতুন স্মার্টফোন নিয়ে কাজ করছে যা OPPO A78 5G নামে লঞ্চ করা হবে। এটি OPPO মোবাইল সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, তারপরে টেক মার্কেটে তীব্র আলোচনা শুরু হয়ে গেছে যে OPPO A78 5G ফোনটি শীঘ্রই মার্কেটে লঞ্চ হতে চলেছে। যদিও কোম্পানির তরফে এখনও OPPO A78 5G ফোনটি সম্পর্কে কোনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি।তবে লিক রিপোর্ট এবং সার্টিফিকেশনে Oppo এর এই ফোনটির অনেক স্পেসিফিকেশন সামনে এসেছে। আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে Redmi Note 12 5G সিরিজ, জেনে নিন স্পেসিফিকেশন 

OPPO A78 5G ফোনটি সিঙ্গাপুরের IMDA ওয়েবসাইটে মডেল নম্বর CPH2483 সহ প্রত্যয়িত হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে এর আগে এই স্মার্টফোনটি FCC, Bluetooth SIG সার্টিফিকেশন এবং IMEI ডাটাবেসেও দেখা গেছে। এই সমস্ত ওয়েবসাইটে, Oppo A78 5G ফোনটি একই মডেল নম্বরের সাথে দেখা গেছে। ক্রমাগত সার্টিফিকেশন পাওয়ার পর, আশা করা হচ্ছে যে Oppo A78 5G ফোনটি 2023 সালের জানুয়ারিতে লঞ্চ হবে।

OPPO A78 5G

Oppo A78 5G ফোন সম্পর্কে এখনও পর্যন্ত প্রকাশিত লিক রিপোর্ট অনুযায়ী, এই স্মার্টফোনটি n5/n7/n38/n44/n66 5G ব্যান্ড সাপোর্ট করবে। Android 13-এর পাশাপাশি Oppo মোবাইলে ColorOS 13 দেওয়ার কথাও বলা হয়েছে। এই স্মার্টফোনটিতে 33W ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এই মোবাইল ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হবে। আরও পড়ুন: 25,000 টাকা কম দামে পাবেন এই 5G স্মার্টফোন, ক্যামেরা এবং পারফরম্যান্সের দিক থেকে OnePlus এর থেকেও এগিয়ে এটি

OPPO A78 5G ফোনটি ডুয়াল-ব্যান্ড (2.4GHz – 5GHz) Wi-Fi এর পাশাপাশি LTE, Bluetooth 5.3, এবং NFC এর মতো বেসিক কানেক্টিভিটি ফিচার সহ পেশ করা হবে। সার্টিফিকেশনে, Oppo A78 5G ফোনের ডায়মেনশন 163.8 x 75.04 mm এবং ওজন 180.09 গ্রাম বলা হয়েছে। Oppo A78 5G ফোনের অন্যান্য ফিচার এবং স্পেসিফিকেশন এখনও প্রকাশ করা হয়নি।

OPPO Reno 9 5G

Oppo-এর লেটেস্ট স্মার্টফোন Reno 9 5G ফোনে 2412 x 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.7-ইঞ্চি FullHD + OLED পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে, যা 120Hz রিফ্রেশরেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। OPPO Reno 9 5G ফোনটি 2.4GHz অক্টা-কোর প্রসেসর এবং Qualcomm Snapdragon 778G চিপসেট দ্বারা চালিত। এই Oppo মোবাইলটি 12GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। আরও পড়ুন: এবার আপনার শহরেও হাজির Jio 5G, জেনে নিন অ্যাক্টিভেট করার সহজ পদ্ধতি

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, OPPO Reno 9 5G 32MP সেলফি ক্যামেরা সমর্থন করে যা F/2.4 অ্যাপারচারে কাজ করে। একইভাবে ফোনের ব্যাক ক্যামেরা সেটআপে F/1.7 অ্যাপারচার সহ একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং F/2.4 অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই স্মার্টফোনটি 67W দ্রুত চার্জিং প্রযুক্তি সহ 4,500 mAh ব্যাটারি সমর্থন করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন