সামনে এল 8GB RAM ও 5000mAh ব‍্যাটারীযুক্ত কম দামের নতুন OPPO A93 5G

ওপ্পো তাদের নতুন 5জি ফোনে কাজ করছে যা কিছু দিন আগে চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্টেড করে দেওয়া হয়েছে। লিক থেকে জানা গিয়েছিল টেক মার্কেটে ফোনটি OPPO A93 5G নামে পেশ করা হবে। শোনা যাচ্ছে কোম্পানি তাদের এই আগামী ফোনটি সবার আগে চীনে এবং পরবর্তী সময়ে অন‍্যান‍্য মার্কেটে লঞ্চ করবে। আজ লঞ্চের আগেই একটি লিকের মাধ্যমে OPPO A93 5G এর স্পেসিফিকেশন ইন্টারনেটে এসে গেছে।

OPPO A93 5G

লিস্টিং অনুযায়ী কোম্পানির আগামী OPPO A93 5G ফোনটিতে কার্ভড এজযুক্ত পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। ডিসপ্লে সাইজ সম্পর্কে কিছু বলা হয়নি তবে জানা গেছে এতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত ফুল এইচডি+ ডিসপ্লে থাকবে। ফোনটির স্ক্রিনের রিফ্রেশরেট সম্পর্কেও কিছু জানা যায়নি তবে ফোনের সেগমেন্ট দেখে মনে করা হচ্ছে এতে 90 হার্টস বা আরও বেশি রিফ্রেশরেটযুক্ত স্ক্রিন পাওয়া যাবে।

OPPO A93 5G ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে পেশ করা হবে এবং এতে প্রসেসিঙের জন্য কোয়ালকমের নতুন স্ন‍্যাপড্রাগন 480 চিপসেট দেওয়া হবে। জানিয়ে রাখি, এখনও পর্যন্ত মাত্র হাতে গোনা কয়েকটি স্মার্টফোন এই চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে। লিক অনুযায়ী OPPO A93 5G ফোনটি 8 জিবি র‍্যাম ও 256 জিবি ইন্টারনাল মেমরিসহ পেশ করা হবে।

ফোটোগ্রাফির জন্য OPPO A93 5G এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। লিস্টিং থেকে জানা গেছে এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে দুটি 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেখা যাবে। এই সেন্সরগুলির ডিটেইলস এখনও পর্যন্ত জানা যায়নি। লিক অনুযায়ী এই আগামী স্মার্টফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর থাকবে।

বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি OPPO A93 5G তে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক দেওয়া হবে। লিক অনুযায়ী এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে। লিস্টিঙে ফোনটির দাম 2,199 ইউয়ান বলা হয়েছে। ভারতীয় টাকায় এই দাম প্রায় 24,900 টাকার কাছাকাছি। লিকে বলা হয়েছে ফোনটি Aurora, Dazzling Black ও Elegant Silver কালার ভেরিয়েন্টে পেশ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here