Home খবর 32MP সেলফি ক্যামেরা সহ লিক হল OPPO A98 5G ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন, শীঘ্রই লঞ্চ হবে মার্কেটে

32MP সেলফি ক্যামেরা সহ লিক হল OPPO A98 5G ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন, শীঘ্রই লঞ্চ হবে মার্কেটে

Highlights

Oppo বছরের শুরুতে ভারতীয় মার্কেটে OPPO A78 5G ফোন লঞ্চ করেছিল, যেটি 18,999 টাকা দামে বিক্রয়ের জন্য উপলব্ধ। খবর অনুযায়ী কোম্পানি তাদের নেক্সট জেনারেশন এডভান্স ভার্সন OPPO A98 5G আনতে চলেছে এবং এই OPPO মোবাইলটি 27 এপ্রিল মার্কেটে লঞ্চ করা হবে। লঞ্চের আগেই Oppo A98 5G ফোনের স্পেসিফিকেশন লিক রিপোর্টে প্রকাশিত হয়েছে। আরও পড়ুন: বড় ব্যাটারি সহ চীনে পুনরায় লঞ্চ হল Nokia 105 4G (2023), জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Oppo A98 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

লিক রিপোর্ট অনুসারে OPPO A98 5G স্মার্টফোনে 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.7-ইঞ্চি Full HD + ডিসপ্লে দেওয়া হবে, যা পাঞ্চ-হোল স্টাইলের হবে। এই স্ক্রিনটি LTPS LCD প্যানেলের হবে, যা 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে। লিক রিপোর্ট অনুযায়ী Oppo তাদের এই ফোনে Panda Glass প্রোটেকশন দেবে এবং স্ক্রিনে 391ppi পিক্সেল ডেনসিটি পাওয়া যাবে।

OPPO A98 5G ফোনটি Android 13 বেসড ColorOS 13-এ লঞ্চ করা যেতে পারে। লিক অনুসারে এই মোবাইল ফোনে প্রসেসিংয়ের জন্য Octacore Qualcomm Snapdragon 695 প্রসেসর দেওয়া হবে, যার সাথে গ্রাফিক্সের জন্য Adreno 619 GPU থাকবে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনটি 8 GB RAM + 128 GB মেমরি সহ মার্কেটে লঞ্চ করা যেতে পারে। আরও পড়ুন: নতুন ফোন কেনার কথা ভাবলে OnePlus Nord CE 3 Lite 5G কিন্তু একটি দুর্দান্ত অপশন হতে পারে, জেনে নিন 5টি কারণ

ফটোগ্রাফির জন্য Oppo A98 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে। লিক অনুসারে এই ফোনের ব্যাক প্যানেলে একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর উপস্থিত থাকবে, যার সাথে একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স থাকবে। লিক রিপোর্ট অনুযায়ী এই ক্যামেরাটি EIS ফিচার সাপোর্ট করবে। OPPO A98 5G ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে বলে জানা গেছে।

Oppo A98 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য একটি বড় 5,000mAh ব্যাটারি দেওয়া হবে, যা 67W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে একসাথে কাজ করবে। সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া যেতে পারে। লিক অনুসারে OPPO A98 5G ফোনটি IPX4 রেটযুক্ত হওয়ায় ওয়াটারপ্রুফ হবে। আরও পড়ুন: 100W ফাস্ট চার্জিং সহ 3C সার্টিফিকেশনে তালিকাভুক্ত OPPO Reno 10 Pro+ স্মার্টফোন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন