Home খবর ভারতে লঞ্চ হল OPPO F17, জেনে নিন এই সুন্দর ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন

ভারতে লঞ্চ হল OPPO F17, জেনে নিন এই সুন্দর ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন

OPPO ভারতে তাদের ‘এফ’ সিরিজের দুটি নতুন ফোন OPPO F17 এবং OPPO F17 Pro লঞ্চ করেছে। এদের মধ্যে OPPO F17 Pro ফোনটিকে যেমন এই বছরের সবচেয়ে স্লিম ফোন বলা হচ্ছে তেমনই OPPO F17 ফোনটিও সুন্দর লুক ও অসাধারণ স্পেসিফিকেশনের সঙ্গে পেশ করা হয়েছে। OPPO F17 Pro ফোনটি 22,900 টাকা দামের একটিমাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যা আগামী 7 সেপ্টেম্বর থেকে সেল করা হবে। কিন্তু কোম্পানির পক্ষ থেকে OPPO F17 ফোনটির দাম এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। চলুন তবে জেনে নেওয়া যাক OPPO F17 এর বিশেষত্ব সম্পর্কে।

আরও পড়ুন: এখনও পর্যন্ত ভারতে ব‍্যানড করা হয়েছে 200টির‌ও বেশি চাইনীজ অ্যাপ, দেখে নিন পুরো লিস্ট

লুক ও ডিজাইন

 কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন OPPO F17 ফোনটি 2.5ডি কার্ভড ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া বডি পার্ট আছে। স্ক্রিনের ওপরে ঠিক মাঝখানে ‘ইউ’ শেপের নচ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে স্কোয়ার শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। OPPO F17 ফোনটি Navy Blue, Classic Silver ও Dynamic Orange কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

ফিচার ও স্পেসিফিকেশন

OPPO F17 ফোনটি 6.44 ইঞ্চির ফুল এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার টেকনিক যোগ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে কালার‌ওএস 7.2 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেট দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য OPPO F17 এ অ্যাড্রিনো 610 জিপিইউ আছে।

আরও পড়ুন: 14 সেপ্টেম্বর লঞ্চ হবে LG এর সবচেয়ে স্পেশাল স্মার্টফোন Wing, জেনে নিন বিশেষত্ব

ফোটোগ্রাফির জন্য OPPO F17 এর ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। এর সঙ্গে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের মোনো লেন্স ও 2 মেগাপিক্সেলের‌ই রেট্রো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

কোম্পানির পক্ষ থেকে OPPO F17 ফোনটি দুটি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। যার মধ্যে বেস ভেরিয়েন্টে 6 জিবি ও দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এই দুটি ভেরিয়েন্টেই 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য OPPO F17 ফোনটিতে 30 ওয়াট VOOC ফ্ল‍্যাশ চার্জ 4.0 টেকনোলজিযুক্ত ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন