গতকাল ওপ্পো সম্পর্কে খবর পাওয়া গিয়েছিল কোম্পানি ভারতে তাদের ‘ওপ্পো এফ19’ সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে এবং ফোনটি OPPO F19 নামে পেশ করা হবে। OPPO F19 Pro এবং OPPO F19 Pro Plus 5G এর পর এটি এই সিরিজের তৃতীয় স্মার্টফোন হতে চলেছে যা এই সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন হবে। আজ স্বয়ং ওপ্পো ইন্ডিয়া ঘোষণা করে জানিয়ে দিয়েছে আগামী 6 এপ্রিল ভারতে আপকামিং OPPO F19 লঞ্চ করা হবে।
আগামী 6 এপ্রিল দুপুর 12টা থেকে OPPO F19 এর লঞ্চ ইভেন্ট শুরু হবে এবং এই অনুষ্ঠান হোস্ট করবেন স্ট্যান্ডআপ কমেডিয়ান জাকির খান। কোম্পানির পক্ষ থেকে তাদের এই লাইভ ইভেন্ট ওপ্পোর অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ দেখানো হবে। কোম্পানির শেয়ার করা মিডিয়া ইনভিটিশনে লঞ্চ ডিটেইলসের সঙ্গে ফোনটির ছবিও দেখানো হয়েছে। এই ফোটোয় ফোনের ফ্রন্ট প্যানেলে ওপরের বাঁদিকের কোণায় সেলফি ক্যামেরা সেন্সরযুক্ত পাঞ্চ হোল কাটআউট দেখা গেছে।
OPPO F19
কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে OPPO F19 ফোনটি স্লিক ডিজাইনের সঙ্গে পেশ করা হবে। এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারী থাকবে। কোম্পানি ফোনটির স্ক্রিনের সাইজ সম্পর্কে কিছু জানায়নি, তবে স্পষ্ট করে দিয়েছে এতে এইচডি+ রেজলিউশন সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হবে যা এমোলেড প্যানেল দিয়ে তৈরি করা হবে।
OPPO F19 ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইন OPPO F19 Pro এবং OPPO F19 Pro Plus 5G এর চেয়ে আলাদা হবে। OPPO F19 Pro এবং OPPO F19 Pro Plus 5G তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেখা গিয়েছিল, তবে OPPO F19 এর ক্ষেত্রে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। ফোনের ব্যাক প্যানেলে একই লাইনে ভার্টিক্যাল শেপে তিনটি ক্যামেরা সেন্সর থাকবে এবং এর পাশে সেন্সর ডিটেইলস ও ফ্ল্যাশ লাইট দেওয়া হবে। ফোটো দেখে জানা গেছে OPPO F19 ফোনটিতে 48 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হবে।
OPPO F19 Pro Plus 5G
এটি এই সিরিজের সবচেয়ে বড় এবং শক্তিশালী স্মার্টফোন। OPPO F19 Pro Plus 5G ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে এবং 5জি কানেক্টিভিটির সঙ্গে মার্কেটে লঞ্চ করা হয়েছে। এতে OPPO F19 Pro এর মতোই 8 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ভারতে ফোনটি 25,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। OPPO F19 Pro Plus 5G এর ফুল স্পেসিফিকেশন জানারজন্য এখানে ক্লিক করুন।

OPPO F19 Pro
কোম্পানির পক্ষ থেকে ভারতে তাদের OPPO F19 Pro ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ এবং বড় ভেরিয়েন্টে 8 জিবি র্যামের সঙ্গে 256 জিবি মেমরি দেওয়া হয়েছে। ফোনটির 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 21,490 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং ফোনটির 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 23,490 টাকা। OPPO F19 Pro এর ফুল স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










