ওপ্পোর F27 5G স্মার্টফোনটি নিয়ে ক্রমাগত সমালোচনা হচ্ছিল। আমারা কিছু দিন আগে জানিয়েছিল এই ফোনটি প্রায় 22,999 টাকা দামে লঞ্চ করা হবে। আজ কোম্পানির পক্ষ ফোনটি এই দামে লঞ্চ করা হয়েছে। কোম্পানি এই ফোনটির এক্সন্টেডেড RAM সাপোর্ট সহ 16GB পর্যন্ত RAM, 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO F27 5G স্মার্টফোনটির দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
OPPO F27 5G এর দাম এবং সেল
- ওপ্পো তাদের OPPO F27 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে। এই ফোনটির বেস মডেল 8GB RAM +128GB স্টোরেজের দাম 22,999 টাকা রাখা হয়েছে।
- টপ অপশন 8GB RAM +256GB স্টোরেজের দাম 24,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Emerald Green এবং Amber Orange এর মতো কালার অপশনে সেল করা হবে।
- OPPO F27 5G স্মার্টফোনটি আজ থেকে শপিং সাইট ফ্লিপকার্ট, ওপ্পো ইন্ডিয়া ই-স্টোর এবং অফলাইন স্টোরের মাধ্যমে সেল শুরু হবে।
- ওপ্পো ইন্ডিয়া ই-স্টোরে ফেডারেল ব্যাঙ্ক, এসবিআই, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, ওয়ানকার্ড এবং ব্যাঙ্ক অফ বড়োদার ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 2,500 টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে।
OPPO F27 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: OPPO F27 5G স্মার্টফোনটিতে FHD+ 2400×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, একোয়া ডায়নেমিক্স, 240Hz টাচ স্যাম্পলিং রেট, 394 PPI পিক্সেল ডেনসিটি, 100 শতাংশ DCI P3 কালার গামুট, 92.2 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও, 20:9 অ্যাসপেক্ট রেশিও, এবং 2100 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে প্রসেসিঙের জন্য OPPO F27 5G স্মার্টফোনটিতে 2.4GHz হাই ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট সহ পেশ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনটিতে Mali G57 MP2 GPU দেওয়া হয়েছে। অর্থাৎ হেভি গেমিং এবং অন্যান্য অপশনে ক্ষেত্রে ভাল পারফরমেন্স পাওয়া যাবে।
স্টোরেজ: OPPO F27 5G স্মার্টফোনটিতে 8GB LPDDR4X RAM দেওয়া হয়েছে। এই ফোনটিতে 8GB এক্সন্টেডেড RAM এর সহযোগিতায় 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। একইসঙ্গে 128GB এবং 256GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ সহ 2TB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড স্লট যোগ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OPPO F27 5G স্মার্টফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে f/1.8 অ্যাপারচারযুক্ত 50MP ওমনি ভিশন OV50D প্রাইমারি ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচারযুক্ত 2MP ওমনি ভিশন OV02B1B পোর্ট্রেট ক্যামেরা রয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 32MP সোনী IMX615 লেন্স এবং এই ক্যামেরার জন্য AI স্টুডিও, AI ইরেজার 2.0, এবং AI স্মার্ট ইমেজ ম্যাটিং 2.0 এর মতো কিছু দুর্দান্ত ফিচার যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO F27 5G ফোনটিতে 45ওয়াট সুপারবুক চার্জিং সাপোর্টেড 5000mAh সাইজ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 44 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে।
অন্যান্য: OPPO F27 5G স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক, ডুয়াল স্টেরিও স্পিকার, 300 শতাংশ আল্ট্রা ভলিউম মোড, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং, ডুয়েল-সিম, 5G, Wi-Fi 5, ব্লুটুথ 5.3, USB 2.0 এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। একইসঙ্গে OPPO ফোনটিতে AI টুলবক্স, AI রাইটার, AI রেকর্ডিং সামারি, বিইকনলিঙ্ক, AI লিঙ্কবুস্ট সহ বেশ কিছু AI সুবিধা সহ লঞ্চ করা হয়েছে।
ওএস: OPPO F27 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ColorOS 14 সহ কাজ করে।
