লঞ্চের আগে MIIT সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল OPPO Find N ফোল্ডেবল স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

বর্তমানে OPPO তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে কাজ করছে। বিগত বেশ কিছু সময় ধরে ওপ্পোর এই আপকামিং ফোনটি সম্পর্কে বিভিন্ন লিক রিপোর্ট পাওয়া যাচ্ছে। এবার MIIT সার্টিফিকেশন সাইটে এই আপকামিং ওপ্পো স্মার্টফোনটি PEUM00 মডেল নাম্বারের সঙ্গে স্পট করা হয়েছে। এই ফোনটি কোম্পানির প্রথম মাস প্রডিউসড কমার্শিয়াল ফোল্ডেবল স্মার্টফোন হতে চলেছে। এই ফোনটিতে স্ক্রল স্ক্রিন দেওয়া হবে। এই ধরনের স্ক্রিন টেকনোলজির জন্য ফোনটি বিপুল পরিমাণে উৎপাদন করা সম্ভব নয়। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে কোম্পানিগুলি নতুন প্রযুক্তির ব‍্যবহার করে এটি আরও সহজ করে তুলেছে।

আরও পড়ুন: আরও বিপাকে পড়তে হবে Jio ইউজারদের, 555 টাকার প্ল‍্যান উপভোগ করার জন্য দিতে হবে 666 টাকা

এই আগামী ফোল্ডেবল ওপ্পো ফোনটি OPPO Find N নামে পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। এটি কোম্পানির হাইএন্ড ‘Find’ সিরিজে পেশ করা হবে। এই ফোনে ইন্টারনাল ফোল্ডিং স্ক্রিন দেখা যাবে। স্ক্রিন আনফোল্ড করলে ফোনের ডিসপ্লের সাইজ হবে 7.1 ইঞ্চি। এই ডিসপ্লেটি 2K রেজলিউশন এবং 120Hz রিফ্রেশরেটের সঙ্গে পেশ করা হবে। এই ফোনে LTPO অ্যাডেপ্টিভ রিফ্রেশ টেকনোলজি যোগ করা হবে, যা কন্টেন্ট ও ব‍্যবহারের ওপর নির্ভর করে নিজে থেকেই ডিসপ্লের রিফ্রেশরেট সেট করে। অ্যাডেপ্টিভ রিফ্রেশ টেকনোলজি ফোনের ব‍্যাটারি বাঁচাতে সাহায্য করে।

আপকামিং OPPO Find N ফোল্ডেবল ফোনটি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট Snapdragon 8 Gen1 চিপসেটে রান করবে বলে শোনা যাচ্ছে। জানিয়ে রাখি এটি কোম্পানির ফ্ল‍্যাগশিপ Snapdragon 888+ চিপসেটের সাকসেসার। ওপ্পোর এই আগামী ফোনে 50MP IMX766, 16MP IMX481 ও 13MP S5K3M5 ক‍্যামেরা সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এই ফোনটির ক‍্যামেরা মডিউলের ডিজাইন OPPO Reno 6 সিরিজের মতোই হবে। এছাড়াও সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here