Highlights
- Find N3 Flip ফোনে একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকতে পারে।
- এই ফোনটিতে একটি বড় সেকেন্ডারি ডিসপ্লে দেখা যাবে।
- এই ফোনে MediaTek Dimensity 9000+ প্রসেসর থাকতে পারে।
Oppo মার্চ মাসে ভারতে তাদের ফোল্ডেবল OPPO Find N2 Flip ফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনের আপগ্রেড ভার্সন অর্থাৎ OPPO Find N3 Flip লঞ্চ করার প্ল্যান করছে। কোম্পানি এখনও এই ফোনটির সম্পর্কে অফিসিয়ালি কোন তথ্য শেয়ার করেনি। তবে আমরা এই নতুন ফোল্ডেবল ফোনটির স্পেসিফিকেশন এবং রেন্ডার অ্যাক্সেস পেয়েছি। আজকের এই পোস্টে আপনাদের এই ফোনের ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: ‘Adipurush’ দেখে নিরাশ হয়েছেন? তাহলে OTT তে অবশ্যই দেখুন এই 7টি সিনেমা
OPPO Find N3 Flip লিক
91Mobiles দ্বারা শেয়ার করা রেন্ডার অনুযায়ী OPPO Find N3 Flip ফোনে Oppo Find N2 Flip ফোনের মতোই ক্ল্যামশেল ডিজাইনটি রয়েছে।
- EVT (ইঞ্জিনিয়ারিং ভ্যালিডেশন টেস্ট) এর উপর বেস করে রেন্ডারে Find N3 Flip ফোনে একটি বড় সেকেন্ডারি ডিসপ্লে এবং গোলাকার প্রান্ত দেখা যেতে পারে।
- ফোনের নিচের দিকে Oppo এবং Hasselblad ব্র্যান্ডিং দেখা যাচ্ছে।
- এই নতুন ফোল্ডেবল Oppo Find N3 Flip ফোনে ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকতে পারে।
Find N3 Flip ফোনের ক্যামেরা
লিক রিপোর্ট অনুসারে Find N3 Flip ফোনে OIS এবং f/1.8 অ্যাপারচার যুক্ত 50MP Sony IMX890 প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 32MP টেলিফটো ক্যামেরা থাকতে পারে। এছাড়াও রিপোর্ট অনুযায়ী এই ফোনের অন্যান্য স্পেসিফিকেশন Find N2 Flip ফোনের মতো হতে পারে। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Asus Zenfone 10 এর সম্পূর্ণ ডিটেইলস, 29 জুন হবে লঞ্চ
OPPO Find N3 Flip ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- প্রাইমারি ডিসপ্লে: লিক রিপোর্ট অনুযায়ী OPPO Find N3 Flip ফোনে একটি 6.8-ইঞ্চি E6 AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। এটিতে 2520 × 1080 এর HD + পিক্সেল রেজলিউশন, 120Hz রিফ্রেশরেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট, 403 PPI পিক্সেল ডেনসিটি, 21:9 অ্যাস্পেক্ট রেশিও , 1600 nits পর্যন্ত সর্বোচ্চ ব্রাইটনেস, 100% DCI-P3 সাপোর্ট থাকতে পারে।
- ফ্রন্ট ডিসপ্লে: এই ফোনটির ফ্রন্টে একটি 3.26-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে, যার পিক্সেল রেজলিউশন 720 × 382, 60Hz রিফ্রেশরেট, 250 PPI পিক্সেল ডেনসিটি , 900 নিটস ব্রাইটনেস থাকবে। প্রোটেকশনের জন্য এই ফোনে Corning Gorilla Glass 5 এর প্রোটেকশনও থাকতে পারে।
- প্রসেসর: এই ফোল্ডেবল Oppo ফোনটি MediaTek Dimensity 9000+ প্রসেসর এবং Mali-G710 MC10 GPU সাপোর্ট সহ লঞ্চ হতে পারে।
- স্টোরেজ: এই ডিভাইসে 8GB LPDDR5 RAM + 256GB UFS 3.1 স্টোরেজ দেখা যাবে।
- ক্যামেরা: এই ফোনটি 50MP Sony IMX890 সেন্সর, f/1.8 অ্যাপারচার, OIS, 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স, 32MP টেলিফটো ক্যামেরা লেন্স সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। সেলফির জন্য এই ফোনে একটি 32MP ক্যামেরা থাকতে পারে।
- ব্যাটারি: এই ফোনটিতে একটি 4300mAh ব্যাটারি থাকতে পারে যা 44W SuperVOOC ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করবে।
- OS: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 বেসড ColorOS 13-এ রান করতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
