Home খবর এই তারিখে লঞ্চ হতে পারে OPPO Find N5/OnePlus Open 2 স্মার্টফোন, দেখে নিন ডিটেইলস

এই তারিখে লঞ্চ হতে পারে OPPO Find N5/OnePlus Open 2 স্মার্টফোন, দেখে নিন ডিটেইলস

এই মাসে চীনে ওপ্পো তাদের OPPO Find N5 ফোনটি লঞ্চ করবে বলে আগেই জানিয়েছিল। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি লঞ্চ ডেট জানানো হয়নি, কিন্তু কোম্পানির Find সিরিজের হেড Zhou Yibao ওয়েইবোর মাধ্যমে তথ্য শেয়ার করেছে। এর মাধ্যমে জানানো হয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যেই ফোনটি লঞ্চ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একইসঙ্গে OPPO তাদের Find N3 এবং Find N5 ফোনের তুলনা করেছে, এর ফলে ফোনের পার্থক্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া OPPO Find N5 ফোনের সম্ভাব্য লঞ্চ ডেট সম্পর্কে।

OPPO Find N5 এর সম্ভাব্য লঞ্চ ডেট

প্রকাশ্যে আসা নতুন তথ্য ছাড়াও আগেই OPPO Find N5 ফোনটি স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর সহ অত্যন্ত পাতলা ফোল্ডেবল হবে বলে জানা গিয়েছিল। এই ফোনটিতে IPX9 সার্টিফিকেশন এবং আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড সহ 3D-প্রিন্টেড টাইটেনিয়াম অ্যালয় হিঞ্জ থাকবে। ওপ্পো চীনে ফোল্ডেবল ফোন সহ ওয়াচ X2 স্মার্ট ওয়াচ লঞ্চ করতে চলেছে। OPPO Find N5 ফোনটি গ্লোবাল বাজারে OnePlus Open 2 হিসেবে লঞ্চ করা হবে। তবে এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানা যায়নি। 2023 সালে আগের মডেল ওয়ানপ্লাস ওপেন ফোনটি 1,39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।