Home খবর লঞ্চ হল বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন, রয়েছে 5600mAh ব্যাটারি এবং16GB RAM

লঞ্চ হল বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন, রয়েছে 5600mAh ব্যাটারি এবং16GB RAM

গ্লোবাল মার্কেটে OPPO তাদের ফোর্থ জেনারেশন বুল স্টাইল ফোল্ডেবল ফোন Find N5 লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি Find N3 ফোনের সাক্সেসার হিসাবে এবং বেশ কিছু অ্যাডভান্স ফিচার সহ পেশ করা হয়েছে। OPPO Find N5 ফোনে যেমন বেশ কিছু নতুন টেকনোলজি যোগ করা হয়েছে তেমনি এই ফোনটি বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোনের মুকুটও জিতে নিয়েছে। এছাড়াও এই ফোনটি এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি সহ ফোল্ডেবল স্মার্টফোন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

OPPO Find N5 ফোনের দাম এবং সেল

স্মার্টফোন স্টোরেজ মডেল দাম
OPPO Find N5 16GB + 512GB SGD 2,499 (প্রায় 1,61,770 টাকা)

 

OPPO Find N5 ফোনের ডিজাইন

এই ফোনের ডিজাইন এই ফোনটির আগের জেনারেশনের মতোই। ফোনটির ব্যাক প্যানেলে সার্কুলার ক্যামেরা মডিউল অবস্থিত। এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান্যাড় এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং ফোনটির বাঁদিকের অ্যালার্ট স্লাইডার যোগ করা হয়েছে। জল থেকে সুরক্ষার জন্য Find N5 ফোনে IPX6/IPX8/IPX9 রেটিং দেওয়া হয়েছে, ফলে এই ফোনটি হাই প্রেশার ওয়াটার জেটও সহ্য করতে পারে।

OPPO Find N5 ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: OPPO Find N5 ফোনে 6.62-ইঞ্চির FHD+ ইন্টারনাল স্ক্রিন এবং 8.12-ইঞ্চির 2K এক্সটারনাল ডিসপ্লে দেওয়া হয়েছে। উভয় ডিসপ্লে AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz LTPO রিফ্রেশ রেট ও 2160Hz PWM ডিমিং ষ কাজ করে। এছাড়াও এই ফোনের স্ক্রিন স্টাইলাস সাপোর্ট করে।

ডায়মেনশন: বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন OPPO Find N5 ফোনটি ফোল্ড করলে থিকনেস 8.93mm এবং আনফোল্ড করলে থিকনেস 4.21mm।

ক্যামেরা: এই ফোল্ডেবল ফোনে Hasselblad-ব্র্যান্ডেড ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 50MP Sony LYT-700 প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 6x অপটিক্যাল জুম ও 30x ডিজিটাল জুম সাপোর্টেড 50MP পেরিস্কোপ লেন্স রয়েছে। একইভাবে সেলফি ওঁ ভিডিও কলের জন্য এই ফোনে ইন্টারনাল ও এক্সটারনাল উভয় প্যানেলে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

প্রসেসর, RAM ও স্টোরেজ: প্রসেসিঙের জন্য এই ফোনে Snapdragon 8 Elite প্রসেসর যোগ করা হয়েছে। এছাড়া ডেটা সেভ করার জন্য এতে 16GB LPDDR5x RAM এবং 512GB UFS 4.0 স্টোরেজ রয়েছে।

ব্যাটারি: Find N5 ফোনে 5,600mAh সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ওএস: এই ফোনটি Android 15 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে এবং এটি বিভিন্ন AI ফিচার সাপোর্ট করে। এই ফোনে চার বছর OS আপডেট এবং পাঁচ বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এছাড়াও এই ফোনে O+ Connect রয়েছে, যার ফলে এটি সহজেই Mac ও iPhones এর সঙ্গে কানেক্ট হয়ে যায়।

OPPO Find N5 ফোনের নতুনত্ব