আগামী মাসে ওপ্পো তাদের আপকামিং ফোল্ডেবল Oppo Find N6 ফোনটি লঞ্চ করতে চলেছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এবার বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে প্রিমিয়াম ফোল্ডেবল ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের Snapdragon প্রসেসর এবং পারফরমেন্স কোর সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী আসন্ন Oppo Find N6 ফোনটিতে নতুন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। বিশেষত্ব হল এই প্রসেসর 7-কোর ভার্সন হবে, তবে সাধারণত Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর 8-কোর সেটআপে দেখা গেছে। এই কনফ্রিগ্রেশনে 4.61GHz ক্লক স্পীডযুক্ত দুটি প্রাইম কোর এবং 3.63GHz ক্লক স্পীডযুক্ত পাঁচটি পারফরমেন্স কোর রয়েছে। অর্থাৎ স্ট্যান্ডার্ড ভার্সনের তুলনায় এতে একটি পারফরমেন্স কোর কম রয়েছে।
গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 840 GPU থাকবে বলে জানা গেছে। বেঞ্চমার্কিং লিস্টিঙে OpenCL স্কোর 24,103 সহ দেখা গেছে। অন্যদিকে CPU পারফরমেন্স হিসাবে সিঙ্গেল-কোর টেস্টে 3,524 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 9,090 স্কোর পেয়েছে। এটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে একটি দারুণ বিকল্প হয়ে উঠতে পারে।
লিস্টিঙের মাধ্যমে Oppo Find N6 ফোনটি Android 16 অপারেটিং সহ কাজ করবে বলে জানা গেছে। এতে 16GB RAM দেওয়া হতে পারে। ফোল্ডেবল ডিজাইনের কারণে ফোনের ভেতরের ডিজাইনে স্পেস ম্যানেজমেন্ট, হীট কন্ট্রোল এবং ব্যাটারি অপ্টিমাইজেশন যথেষ্ট বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে সম্ভবত ভালো থার্মাল ম্যানেজমেন্ট এবং স্টেবল পারফরমেন্সের জন্য 7-কোর ভার্সন ব্যাবহার করা হতে পারে।
এখনও পর্যন্ত Qualcomm এর 7-কোর Snapdragon 8 Elite Gen 5 ভেরিয়েন্ট সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। আগের Find N5 ফোনটিতেও 7-কোর Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হয়েছিল। তাই একই ধাঁরা বজায় রেখে আপকামিং ফোনটিও লঞ্চ করা হতে পারে।
আগের প্রকাশ্যে আসা লিক অনুযায়ী 17 মার্চ OPPO Find N6 ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে এলটিপিও ওএলইডি প্যানেল দিয়ে তৈরি 8.12 ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। অন্যদিকে ফোনটি ফোল্ড করার পর 6.62 ইঞ্চির কভার স্ক্রিন দেওয়া হতে পারে। এই OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট থাকতে পারে।
ফটোগ্রাফির জন্য OPPO Find N6 ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল লেন্স থাকতে পারে। একইভাবে Find N6 ফোনটির প্রাইমারি স্ক্রিন এবং কভার উভয় ডিসপ্লেতেই 20 মেগাপিক্সেল সেন্সর যোগ করা হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Find N6 ফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনটিতে ডুয়েল সেল ব্যাটারি থাকবে বলে জানা গেছে, এর ফলে ফোনটির ডিজাইন অনেকটাই স্লিম দেখাবে। এই ফোনটি চার্জ করার জন্য ওয়ার্ড ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনটি ডেডিকেটেড Plus Key সহ পেশ করা হতে পারে।
যারা চীনের ইউজার এবং আগামী দিনে নতুন ফোল্ডেবল ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আপকামিং OPPO Find N6 ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে এই বিষয়ে নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










