শীঘ্রই আসতে চলেছে OPPO Find সিরিজের ফোল্ডেবল ফ্লিপ ফোন, জেনে নিন দাম এবং ফিচার

কিছুদিন আগেই OPPO তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, OPPO Find N লঞ্চ করেছে। এবার টিপস্টার মুকুল শর্মার (@stufflistings) থেকে 91Mobiles এই মোবাইলের সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছে। OPPO শীঘ্রই তাদের প্রথম ফ্লিপ ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে পারে। Oppo-এর এই ফ্লিপ স্মার্টফোন সাশ্রয়ী মূল্যেই বাজারে আসবে এবং ইউজারদের জন্য ভ্যালু ফর মানি এক্সপেরিয়েন্স প্রদান করবে। তবে লঞ্চের সময়ই ফোনটির দাম জানা যাবে।

শীঘ্রই লঞ্চ হবে OPPO Find সিরিজের ফ্লিপ ফোন

মুকুল শর্মা জানিয়েছেন যে OPPO তাদের প্রথম ফ্লিপ ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে কাজ শুরু করেছে। Oppo-এর এই স্মার্টফোনটি 2022 সালের তৃতীয় প্রান্তিকে সেপ্টেম্বরের মধ্যে সেলের জন্য পেশ হতে পারে। এর সাথে, Oppo এর ফোল্ডেবল স্মার্টফোনটি Samsung Galaxy Z Flip 3 থেকে কম দামে দেওয়া হতে পারে। বর্তমানে এই স্মার্টফোনটির নাম ফাইনাল করা হয়নি। কিন্তু কোম্পানি এই স্মার্টফোনটি OPPO Find সিরিজের মধ্যে লঞ্চ করতে পারে।

Oppo তাদের নতুন ফ্লিপ ফোল্ডেবল সহ আরেকটি ফোল্ডেবল স্মার্টফোনে কাজ করছে। Oppo-এর এই ফোল্ডেবল স্মার্টফোনটি OPPO Find N-এর উত্তরসূরি হতে পারে। তবে এই ফোনটি কবে লঞ্চ হবে সে সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। সম্ভবত আগামী বছরের মধ্যে এই স্মার্টফোনটি লঞ্চ হতে পারে।

বর্তমানে, Oppo-এর আসন্ন Flip ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে এইটুকু তথ্যই পাওয়া গেছে। আশা করা হচ্ছে আগামী দিনে Oppo-এর এই স্মার্টফোন সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here