Home খবর প্রকাশ্যে এল OPPO Find X10 এবং Find X10 Pro Max ফোনের দাম, জেনে নিন কবে হবে লঞ্চ

প্রকাশ্যে এল OPPO Find X10 এবং Find X10 Pro Max ফোনের দাম, জেনে নিন কবে হবে লঞ্চ

আগামী 22 অক্টোবর OPPO Find X10 এবং Find X10 Pro Max স্মার্টফোনদুটি লঞ্চ হতে চলেছে। অন্যদিকে লঞ্চের আগেই ফোনদুটির রিটেইল বক্স লেভেল অনলাইনে লিক হয়ে গেছে। এই বক্সের মাধ্যমে ফোনের ম্যাক্সিমাম রিটেইল প্রাইস (MRP) প্রকাশ্যে এসেছে। টিপস্টার Abhishek Yadav সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই লেভেলর ছবি শেয়ার করেছেন। জানিয়ে রাখি এটি শুধুমাত্র বক্সে উপস্থিত দাম এবং এটি ফোনের অফিসিয়াল সেলিং প্রাইস নয়। OPPO Find X10 এবং Find X10 Pro Max ফোনদুটির লিক প্রাইস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

লিক হল OPPO Find X10 সিরিজের দাম

লিকের মাধ্যমে পাওয়া রিটেইল বক্স লেভেলে OPPO Find X10 ফোনটির CPH2911 মডেল নাম্বার দেখা গেছে। তবে Find X10 Pro Max ফোনের মডেল নাম্বার CPH2913 হবে বলে জানা গেছে। এতে Find X10 ফোনের MRP 1,79,999 টাকা এবং Find X10 Pro Max ফোনের MRP 2,39,999 টাকা রয়েছে।

OPPO Find X10 ফোনের ওজন 216 গ্ৰাম এবং ডায়মেনশন 156.5 × 74.3 × 8.4mm হবে। অন্যদিকে বক্সে Find X10 Pro Max ফোনের ওজন 233 গ্ৰাম এবং ডায়মেনশন 161.3 × 76.6 × 8.4mm উল্লেখ রয়েছে। লেভেল অনুযায়ী Find X10 ফোনটির ম্যানুফ্যাকচারিং ডেট সেপ্টেম্বর 2026 এবং Pro Max ফোনের ডেট অক্টোবর 2026 লেখা আছে। রিটেইল বক্সে ফোনদুটি মেড ইন ইন্ডিয়া লেখা দেখা যাচ্ছে।

রিটেইল বক্স থেকে চার্জার, USB কেবল, সিম ইজেক্টার টুল এবং প্রোটেক্টিভ কেস থাকবে বলে জানানো হয়েছে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনগুলির অফিসিয়াল প্রাইস জানানো হয়নি। আগামী 22 অক্টোবর লঞ্চের দিন ফোনের দাম, সেল ডিটেইলস এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন অফিসিয়ালি ঘোষণা করা হবে।


কেমন হতে পারে এই সিরিজের সেলিং প্রাইস?

লিক অনুযায়ী OPPO Find X10 ফোনের MRP 1,79,999 টাকা এবং Find X10 Pro Max ফোনের MRP 2,39,999 টাকা রাখা হবে। তবে বক্সে লেখা এম‌আরপি এবং বাজারে ফোনের আসল দাম আলাদা হতে পারে।

কোম্পানি এই ফোনটি MRP এর চেয়ে 30 থেকে 40 শতাংশ কম দামে বিক্রি করলে OPPO Find X10 ফোনের আনুমানিক দাম প্রায় 1.08 লক্ষ থেকে 1.26 লক্ষ টাকার মধ্যে হতে পারে। এক‌ইভাবে Find X10 Pro Max ফোনের আনুমানিক সেলিং প্রাইস প্রায় 1.44 লক্ষ থেকে 1.68 লক্ষ টাকার মধ্যে রাখা হতে পারে। তবে এই দাম শুধুই ধারণা এবং কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে কিছুই নিশ্চিত জানানো হয়নি।

OPPO Find X10 Pro Max ফোনের স্পেসিফিকেশন

OPPO Find X10 Pro Max ফোনটি সিরিজের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন হতে চলেছে। ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল 200MP ক্যামেরা দেওয়া হতে পারে। এই সেটআপে প্রাইমারি ক্যামেরা, আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা থাকবে। এতে ইউজাররা ল্যান্ডস্কেপ, ওয়াইড অ্যাঙ্গেল এবং দূরের ছবি তোলার ক্ষেত্রে সুন্দর এক্সপেরিয়েন্স পাবেন।

অসাধারণ ভিডিও রেকর্ডিঙের জন্য ফোনের তিনটি রেয়ার ক্যামেরা 8K Log ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। একইসঙ্গে Dolby Vision সহ 120fps 4K ভিডিও রেকর্ডিং উপভোগ করা যাবে। Hasselblad এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে কোম্পানি কালার টিউনিং এবং ইমেজ প্রসেসিঙের ক্ষেত্রে সুন্দর এক্সপেরিয়েন্স দেবে।

প্রসেসিঙের জন্য OPPO Find X10 Pro Max ফোনটিতে MediaTek Dimensity 9600 Pro প্রসেসর দেওয়া হবে। এটি 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরী ফ্ল্যাগশিপ প্রসেসর। ফোনে 6.78 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 8,000mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই ব্যাটারি চার্জ করার জন্য এতে 80W ওয়্যারড চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে।

OPPO Find X10 ফোনের স্পেসিফিকেশন

OPPO Find X10 ফোনে MediaTek Dimensity 9600M প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনটিতে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য OPPO Find X10 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 200MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 200MP টেলিফটো ক্যামেরা যোগ করা হতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 8,000mAh ব্যাটারি এবং 80W ওয়্যারড চার্জিং সাপোর্ট করবে। অর্থাৎ ভ্যানিলা মডেলেও বড় ব্যাটারি এবং হাই-রেজোলিউশন ক্যামেরা সেটআপ পাওয়া যাবে।

যারা ক্যামেরা এবং ভিডিও রেকর্ডিং পছন্দ করেন এমন ইউজারদের জন্য OPPO Find X10 Pro Max স্মার্টফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। অন্যদিকে যেসব ইউজাররা ফ্ল্যাগশিপ ফিচার সহ কিছুটা কমপ্যাক্ট স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজারদের জন্য Find X10 ফোনটি দারুন বিকল্প হতে পারে। যারা আপকামিং কোনগুলি কিনতে চাইছেন, তারা 22 অক্টোবর লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে পারেন।