কয়েক মাস আগেই ওপ্পো তাদের Oppo Find X9 সিরিজ লঞ্চ করেছিল। এবার টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চীনের মাইক্রো ব্লগিং সাইটে আপকামিং Find X10 সিরিজের তথ্য শেয়ার করেছে। Dimensity 9500 Plus চিপসেটটি বন্ধ করা হবে না বলে জানানো হয়েছে। আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজের ফোনে একই প্রসেসর ব্যাবহার করা হবে। এটি ওপ্পো এর আপকামিং Find X10 সিরিজের ডিটেইলস বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Find X10 সিরিজের ডিটেইলস সম্পর্কে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আসন্ন ফ্ল্যাগশিপ সিরিজের ভ্যানিলা, Pro এবং Pro Max মডেলে MediaTek এর আলাদা আলাদা প্রসেসর দেওয়া হবে। জানিয়ে রাখি এর আগেও টিপস্টার শেয়ার করেছিল আপকামিং OPPO Find X10 সিরিজে তিনটি ফোন লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনগুলি OPPO Find X10, Find X10 Pro এবং Find X10 Pro Max নামে পেশ করা হবে। এই লেটেস্ট লিক এই Find X10 ফোনগুলির সম্পর্কেই বলে মনে করা হচ্ছে।
জানিয়ে রাখি OPPO Find X10 ফোনটি 3nm ফেব্রিকেশনে তৈরি Dimensity 9500 Plus প্রসেসর সহ টেস্ট করা হচ্ছে। অন্যদিকে Find X10 Pro এবং Find X10 Pro Max ফোনদুটি আরও অ্যাডভান্স 2nm ফেব্রিকেশনে তৈরি Dimensity 9600 সিরিজের চিপসেট সহ পেশ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, পারফরমেন্সের দিক দিয়ে OPPO এর আপকামিং ফোনগুলিতে বড় আপগ্রেড পাওয়া যাবে।
রিপোর্টে মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী অক্টোবর মাসের দিকে চীনের বাজারে OPPO Find X10 সিরিজটি লঞ্চ করা হতে পারে। এর কিছু মাস পরেই কোম্পানি Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর সহ Oppo Find X10 Ultra ফোনটিও পেশ করতে পারে।
আগেও OPPO তাদের Ultra মডেল Qualcomm এর টপ-এন্ড Snapdragon প্রসেসর সহ লঞ্চ করেছে। কোম্পানি পরবর্তী সময়ও এই ধারা বজায় রাখবে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত OPPO তাদের অদূর ভবিষ্যতে আসন্ন লঞ্চ ইভেন্টগুলির ওপর গুরুত্ব দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী কোম্পানি মার্চ মাসে চীনের বাজারে তাদের Oppo Find X9 Ultra, Find X9s Pro এবং Find N6 ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে পারে। এর মধ্যে Find X9 Ultra এবং Find N6 ফোনদুটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। অন্যদিকে Find X9s Pro ফোনটি Dimensity 9500 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে।
জানিয়ে রাখি প্রকাশ্যে আসা তথ্যগুলি শুধুমাত্র লিক হিসাবে মনে করা উচিৎ। তাই আপাতত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে OPPO এর আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত এই সিরিজ লঞ্চ হতে অনেকটাই সময় রয়েছে, তাই যারা শীঘ্রই ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা লেটেস্ট Oppo Find X9 সিরিজের ফোন কিনতে পারেন। এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
