OPPO তাদের আপকামিং OPPO Find X10 Series এর ভারতীয় লঞ্চ ডেট কনফার্ম করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে আগামী 22 অক্টোবর OPPO Find X10 এবং Oppo Find X10 Pro Max স্মার্টফোনদুটি ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। এর ঠিক একদিন আগেই অর্থাৎ 21 অক্টোবর এই সিরিজ গ্লোবাল বাজারে পেশ করা হবে। কোম্পানি তাদের Find X10 Pro Max ফোনের দুটি কালার অপশন প্রকাশ করেছে। অন্যদিকে OPPO Pad Mini Matte Display Edition এবং OPPO Enco X4 TWS ইয়ারবাডও ভারতের বাজারে পেশ করা হবে বলে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Find X10 Series এর লঞ্চ ডিটেইলস সম্পর্কে।
OPPO Find X10 Series এর ভারতীয় লঞ্চ ডেট
OPPO India তাদের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে Find X10 Series এর ভারতীয় লঞ্চ ডেট শেয়ার করেছে। নিচে দেওয়া স্ক্রিনশটের মাধ্যমে এই তথ্য দেখতে পারেন। কোম্পানি জানিয়েছে আগামী 22 অক্টোবর ভারতে সিরিজটি পেশ করা হবে। এই। সিরিজের অধীনে OPPO Find X10 এবং OPPO Find X10 Pro Max স্মার্টফোন লঞ্চ করা হবে।
জানিয়ে রাখি ইতিমধ্যে আগামী 21 অক্টোবর 2026 স্পেনের Mallorca শহরে এই সিরিজের গ্লোবাল লঞ্চ কনফার্ম করে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী রাত 7:30 মিনিটে শুরু হবে। গ্লোবাল লঞ্চের পরের দিনই দুটি স্মার্টফোন ভারতের বাজারে পেশ করা হবে।
OPPO Find X10 Pro Max ফোনের কালার অপশন
কোম্পানির OPPO Find X10 Pro Max স্মার্টফোনটি দুটি কালার অপশনে লঞ্চ করা হবে বলে নিশ্চিত জানানো হয়েছে। ফোনটি ভারতে Luna White এবং Titanium Grey কালার অপশনে লঞ্চ করা হবে। OPPO এর পক্ষ থেকে ভারতের জন্য OPPO Pad Mini Matte Display Edition এবং OPPO Enco X4 TWS ইয়ারবাড টিজ করা হয়েছে। তাই ডিভাইস দুটি Find X10 Series এর সঙ্গে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
OPPO Find X10 ফোনের স্পেসিফিকেশন
OPPO Find X10 ফোনে 6.59-ইঞ্চির 1.5K LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 2000nits ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য 3nm আর্কিটেকচারে তৈরি MediaTek Dimensity 9600M চিপসেট যোগ করা হয়েছে। ফাস্ট ও স্মুথ পারফরমেন্সের জন্য এতে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Find X10 ফোনে 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
OPPO Find X10 5G ফোনের OIS সাপোর্টেড 200MP প্রাইমারি সেন্সর রয়েছে। এই ফোনের সেটআপে 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। পেরিস্কোপ ক্যামেরাতে 2.8x অপটিক্যাল জুম সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য OPPO Find X10 5G ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
OPPO Find X10 Pro Max ফোনের স্পেসিফিকেশন
সিরিজের টপ মডেলে 6.78-ইঞ্চির 1.5K LTPO AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য 2nm আর্কিটেকচারে তৈরি MediaTek Dimensity 9600 Pro চিপসেট যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Find X10 Pro Max ফোনে 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ওয়্যারড চার্জিং ফিচার এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। জল ও ধূলোর পাশাপাশি গরম তরল ও তৈলাক্ত পদার্থের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য এই ফোনে OPPO Find X10 Pro Max ফোনে IP66, IP68 এবং IP69 রেটিং যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য OPPO Find X10 Pro Max ফোনটিতে Hasselblad পাওয়ার্ড ট্রিপল 200MP ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 200MP ওয়াইড, 200MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 200MP 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। তাই Pro Max মডেলের সবচেয়ে বড় বিশেষত্ব ক্যামেরা সেটআপ।
কোম্পানির পক্ষ থেকে 22 অক্টোবর ভারতে লঞ্চের আগেই আপকামিং ফোনের সম্পর্কে আরও তথ্য শেয়ার করা হতে পারে।
