Home খবর Oppo Find X10 Ultra ফোনে পাওয়া যাবে বড়সড় ক্যামেরা আপগ্রেড, 50MP 10x টেলিফটো ক্যামেরা সহ হতে পারে লঞ্চ

Oppo Find X10 Ultra ফোনে পাওয়া যাবে বড়সড় ক্যামেরা আপগ্রেড, 50MP 10x টেলিফটো ক্যামেরা সহ হতে পারে লঞ্চ

Oppo তাদের আপকামিং ফ্ল্যাগশিপ Oppo Find X10 Ultra স্মার্টফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে। যদিও এখনও ফোনটি লঞ্চ হতে কয়েক মাস বাঁকি রয়েছে, এর আগেই লিকের মাধ্যমে ফোনের ক্যামেরা সেটআপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ ফোনে 10x অপটিক্যাল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সহ বড় আপগ্রেড দেওয়া হবে, এর ফলে লো-লাইট ফটোগ্রাফি এবং অনেকটা দূরের জুম কোয়ালিটির ক্ষেত্রে আগের চেয়ে ভালো এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo Find X10 Ultra স্মার্টফোনের সংক্রান্ত নতুন ডিটেইলস সম্পর্কে।

10x টেলিফটো ক্যামেরায় পাওয়া যাবে বড় সেন্সর

টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী Oppo Find X10 Ultra ফোনের 10x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার পিছনে 1/1.95-ইঞ্চির বড় সেন্সর দেওয়া হতে পারে। একইসঙ্গে ক্যামেরা রেজোলিউশন 50MP থাকবে বলে আশা করা হচ্ছে, তবে বড় সেন্সরের জন্য বেশি আলো ক্যাপচার করবে। ফলে কম আলোতেও কম নয়েজ সহ অসাধারণ ছবি উপভোগ করা যাবে।

রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানির এই ক্যামেরাতে Sony LYT-600 সেন্সর ব্যাবহার করা হবে। তবে লঞ্চের সময় কেমন সেন্সর দেওয়া হবে তা লিকের মাধ্যমে জানা যায়নি।

Oppo Find X9 Ultra ফোনের চেয়ে ভালো এক্সপেরিয়েন্সের সম্ভাবনা

এই বছর Oppo তাদের Find X9 Ultra ফোনটি Hasselblad-টিউন ক্যামেরা সিস্টেম সহ লঞ্চ করেছিল। এতে 50MP এর 10x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (230mm equivalent) রয়েছে। এই ফোনে 20x পর্যন্ত অপটিক্যাল কোয়ালিটি জুম সাপোর্ট করে। একইসঙ্গে এই ক্যামেরাতে দারুণ লো-লাইট ফটোগ্রাফির জন্য 1/2.75-ইঞ্চির সেন্সর দেওয়া হয়েছে। তবে এটি আপকামিং মডেলের চেয়ে অনেকটাই কম। Oppo এবার Find X10 Ultra ফোনে এই খামতিই দূর করার চেষ্টা করতে পারে।

ক্যামেরা প্রেমীদের জন্য থাকতে পারে বড় আপগ্রেড

Oppo তাদের ফ্ল্যাগশিপ ক্যামেরা স্মার্টফোনে অনেকটা দূরের অপটিক্যাল জুম কোয়ালিটির ক্রমাগত কাজ করেই চলেছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি আপকামিং Find X10 Ultra ফোনটিতে অ্যাডভান্সড কুইন্টুপল প্রিজম রিফ্লেকশন ফিচার বেস্ড 10x পেরিস্কোপ জুম সিস্টেমকে আরও উন্নত করে তুলতে পারে। ফলে ডিজিটাল জুমের ওপর চাপ কমবে এবং ইউজাররা আরও ন্যাচারাল জুম কোয়ালিটি উপভোগ করতে পারবেন।

যদি শেষ পর্যন্ত এই বড় সেন্সর প্রোডাকশন মডেলের অংশ হয়ে ওঠে, তবে আপকামিং Find X10 Ultra ফোনটি অনেক দূরের ফটোগ্রাফির ক্ষেত্রে বাজারে সবচেয়ে দারুণ বিকল্প হয়ে উঠতে পারে। অদূর ভবিষ্যতে এই বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে।