Home খবর 5,700mAh ব্যাটারি এবং IP69 রেটিং সহ লঞ্চ হতে চলেছে Oppo Find X8s, কনফার্ম হল স্পেসিফিকেশন

5,700mAh ব্যাটারি এবং IP69 রেটিং সহ লঞ্চ হতে চলেছে Oppo Find X8s, কনফার্ম হল স্পেসিফিকেশন

সম্প্রতি ওপ্পোর পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্বে প্রথম মিডিয়াটেক Dimensity 9400+ চিপসেট সহ Oppo Find X8s এবং X8s+ স্মার্টফোন দুটি লঞ্চ করা হবে। এই নতুন প্রসেসসারের জন্য ফোনে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে। এবার কোম্পানির পক্ষ থেকে Find X8s ফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo Find X8s ফোনের ডিটেইলস সম্পর্কে।

Oppo Find X8s এর ফ্রন্ট লুক

Oppo এর পক্ষ থেকে টিজ হওয়া পোস্টারের মাধ্যমে Oppo Find X8s ফোনটির প্রথম লুক প্রকাশ্যে এসেছে। এর মাধ্যমে ফোনের অসাধারণ 6.31 ইঞ্চির কম্প্যাক্ট ডিসপ্লে দেখা গেছে। এই ফোনের বিশেষত্ব হল চারদিকে অত্যন্ত পাতলা বেজাল দেওয়া হয়েছে, ফলে একটি প্রিমিয়াম ডিজাইন পাওয়া যাবে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ফ্রন্ট প্যানেলের ডিজাইন সম্পর্কে জানানো হয়নি।

Oppo Find X8s এর স্পেসিফিকেশন

Oppo Find X8s এর লঞ্চ ডেট

10 এপ্রিল চীনে একটি ইভেন্টের মাধ্যমে Oppo Find X8s ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির এই ইভেন্টের মঞ্চ থেকে Oppo Find X8s Plus, X8 Ultra, Pad 4 Pro, Watch X2 Mini এবং Enco Free 4 এর মতো অন্যান্য প্রোডাক্টগুলিও পেশ করবে।