Home খবর 6.3 ইঞ্চই ডিসপ্লে, পেরিস্কোপ লেন্স সহ লঞ্চ হতে পারে OPPO Find X8S স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

6.3 ইঞ্চই ডিসপ্লে, পেরিস্কোপ লেন্স সহ লঞ্চ হতে পারে OPPO Find X8S স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

OPPO Find X8 সিরিজের পড় এবার কোম্পানি তাদের Find X8 Ultra এবং নতুন Find সিরিজের কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ডিভাইস Find X8 Mini ফোনদুটি আগামী এপ্রিল মাসে লঞ্চ করার প্রস্ততি নিচ্ছে। সম্প্রতি আপকামিং Find X8 Ultra ফোনের লাইভ ইমেজ অনলাইনে লিক হয়েছে, এর ফলে এই ফোনটির সম্ভাব্য ডিজাইন সম্পর্কেও জানা গেছে। এবার OPPO Find X8S ফোনের স্পেসিফিকেশন লিক হয়েছে। এই লিক স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

OPPO Find X8S ফোনের স্পেসিফিকেশন (লিক)

OPPO Find X8S ফোনটি সম্পর্কে জানা গেছে…

OPPO এর 6.3-ইঞ্চির কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন সম্পর্কে আগের লিকে জানা গিয়েছিল এই ফোনে 1.5K LTPO ডিসপ্লে, 50MP পেরিস্কোপ ক্যামেরা ও 50MP প্রাইমারি সেন্সর থাকবে। এই ফোনে 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এই ফোনে অ্যালার্ট স্লাইডারের বদলে এই ফোনে একটি নতুন থ্রি স্টেজ পুশ বাটন দেওয়া হতে পারে।

আগের রিপোর্ট অনুযায়ী Find X8 সিরিজের আরেকটি মডেলে 6.6-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটি Find X8 Next বা Find X8S Pro নামে লঞ্চ করা হতে পারে। ভারতে এই ফোনটির লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। OPPO Find X8 Ultra ফোনটি শুধুমাত্র চীনে লঞ্চ করা হবে এবং গ্লোবাল মার্কেটে পেশ করা হবে না বলে শোনা যাচ্ছে। OPPO Find X8S ফোনটি অন্যান্য মার্কেটে সেল করা হবে কি না সেই বিশ্বয়ে কিছু জানা যায়নি।

মনে করিয়ে দিই OPPO Find X8 এবং Find X8 Pro ফোনদুটি ভারতে গত বছর যথাক্রমে ₹69,999 এবং ₹99,999 দামে লঞ্চ করা হয়েছিল।