Home খবর শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে OPPO Find X9 এবং Find X9 Pro, 28 অক্টোবর হবে গ্লোবাল লঞ্চ

শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে OPPO Find X9 এবং Find X9 Pro, 28 অক্টোবর হবে গ্লোবাল লঞ্চ

গত সপ্তাহে OPPO Find X9 এবং OPPO Find X9 Pro ফোনদুটি চীনের বাজারে লঞ্চ করা হয়েছে। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে OPPO Find X9 সিরিজ ভারতের বাজারেও পেশ করা হবে। আগামী 28 অক্টোবর গ্লোবাল বাজারে নতুন ওপ্পো ফোনগুলি লঞ্চ করা হবে। আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসে ফোনগুলি ভারতের বাজারে পেশ করা হবে।

গ্লোবাল বাজারে আগামী 28 অক্টোবর OPPO Find X9 সিরিজ লঞ্চ করা হবে। কোম্পানি এই দিন স্পেনের ভার্শিনলা শহরে একটি বড় ইভেন্ট অনুষ্ঠিত করা হবে। এই ইভেন্টের মঞ্চ থেকে OPPO Find X9 এবং OPPO Find X9 Pro ফোনদুটি চীনের বাইরে পেশ করা হবে। স্থানীয় সময় অনুযায়ী বিকেল 4টা সময়ে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 7টা 30 মিনিট। ওপ্পোর গ্লোবাল ওয়েবসাইটে এই লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে। কোম্পানি এই দিন OPPO Find X9 এবং Find X9 Pro ফোনের ভারতের লঞ্চ ডেট ঘোষণা করতে পারে বলে আশা করা হচ্ছে।

OPPO Find X9 Pro 5G ফোনটিতে 6.78 ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3600nits পিক ব্রাইটনেস, 3D আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Gorilla Glass Victus 2 প্রোটেকশন সাপোর্ট করে। ফোনটি Dimensity 9500 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে, একইসঙ্গে OPPO এর Trinity Engine যোগ করা হয়েছে।

গরম হওয়ার থেকে প্রতিরোধ করার জন্য ফোনটিতে 36,344.4mm² কুলিং ডিসিপেশন এরিয়া দেওয়া হয়েছে। এই OPPO ফোনটি LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ ফিচার সহ লঞ্চ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Find X9 Pro ফোনটিতে 7,500mAh সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W SUPERVOOC ওয়ার্ড, 50W AIRVOOC ওয়্যারলেস এবং 10W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Find X9 Pro ফোনটিতে 200MP টেলিফটো পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনের ব্যাক প্যানেলে f/1.5 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Sony LYT828 OIS সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি True Color সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP66, IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে। কনেক্টিভিটির জন্য ফোনটিতে NFC, Wi-Fi 7, Bluetooth 6.0 এবং USB 3.2 Gen 1 ফিচারগুলি যোগ করা হয়েছে।

Oppo Find X9 ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.59 ইঞ্চির 1.5K TIANMA OLED ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি MediaTek Dimensity 9500 চিপসেট সহ লঞ্চ করা হয়েছে। ফোনটিতে 7,025mAh ব্যাটারি রয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট ওয়ার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কনেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 7, Bluetooth 6.0, NFC এবং IR সেন্সর দেওয়া হয়েছে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটি IP68 এবং IP69 রেটিং সহ পেশ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Oppo Find X9 ফোনের ব্যাক প্যানেলে 50MP Sony LYT808 OIS প্রাইমারি সেন্সর, 50MP Samsung JN5 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP LYT600 পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। ক্যামেরা সিস্টেমে Hasselblad XPAN মোড এবং 4K Ultra HD লাইভ ফটো ফিচার রয়েছে। একইভাবে দারুণ সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।