Oppo চীনে তাদের ফ্ল্যাগশিপ Find X9 সিরিজ লঞ্চ করে দিয়েছে। এই সিরিজের অধীনে Oppo Find X9 এবং Oppo Find X9 Pro নামের দুটি স্মার্টফোন পেশ করা হয়েছে। সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ Find X9 ফোনটিতে শক্তিশালী Dimensity 9500 প্রসেসর, প্রিমিয়াম 6.59 ইঞ্চির ডিসপ্লে, 50MP ক্যামেরা সেটআপ এবং 7025mAh ব্যাটারির মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। প্রিমিয়াম স্মার্টফোন ইউজারদের এই ফোনটি যথেষ্ট পছন্দ হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Oppo Find X9 ফোনে 6.59 ইঞ্চির 1.5K TIANMA OLED ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1800nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে ওপ্পো ক্রিস্টাল শিল্ড গ্লাসের প্রোটেকশন যোগ করা হয়েছে। এতে P3 ডিসপ্লে চিপ রয়েছে, এর ফলে ভিজুয়াল কোয়ালিটি আরও সুন্দর হয়ে উঠবে। ফোনটির ওজন 203 গ্ৰাম এবং এটি 7.99mm পাতলা। ফলে এই ফোনটি হাতে নিতে সুবিধা হয় এবং প্রিমিয়াম ফিল পাওয়া যাবে।
প্রসেসিঙের জন্য Oppo Find X9 ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে। ডেটা স্পীডের জন্য এতে রয়েছে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি। এই ফোনটি Android 16 বেসড ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে।
ফটোগ্রাফির জন্য Oppo Find X9 ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony LYT808 OIS প্রাইমারি সেন্সর, 50MP Samsung JN5 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP LYT600 পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। ফোনটির ক্যামেরা সেটআপ Hasselblad XPAN মোড এবং 4K Ultra HD লাইভ ফটো সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Oppo Find X9 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 7025mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি 80W ফাস্ট ওয়্যার্ড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে WiFi 7, Bluetooth 6.0, NFC, IR ব্লাস্টার, IP68/IP69 রেটিং , আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, X-axis লিনিয়ার মোটর এবং ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।
চীনে Oppo Find X9 ফোনটির 12GB + 256GB ভেরিয়েন্ট CNY 4,399 (প্রায় 54,350 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 16GB + 256GB এবং 12GB + 512GB মডেলের দাম যথাক্রমে CNY 4,699 (প্রায় 58,500 টাকা) এবং CNY 4,999 (প্রায় 61,600 টাকা) রাখা হয়েছে। একইভাবে ফোনটির 16GB + 512GB এবং 16GB + 1TB ভেরিয়েন্টগুলি যথাক্রমে CNY 5,299 (প্রায় 65,200 টাকা) এবং CNY 5,799 (প্রায় 71,500 টাকা) দামে পেশ করা হয়েছে।
যেসব ইউজাররা প্রিমিয়াম ডিজাইন, সুন্দর ডিসপ্লে, শক্তিশালী পারফরমেন্স এবং বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য Oppo Find X9 ফোনটি একটি সেরা বিকল্প। বাজারে Vivo X300, OnePlus 13 এবং Xiaomi 17 এর মতো ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে এই ফোনটির প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।
যারা চীনে আছেন এবং উপরোক্ত ফিচার পছন্দ তাঁরা Oppo Find X9 ফোনটি কিনতে পারেন। শীঘ্রই এই ফোনটি ভারতের বাজারেও পেশ করা হবে।










