OPPO এর Find X9 সিরিজের নতুন মডেল সম্পর্কে নতুন তথ্য জানা গেছে। এই সিরিজের আপকামিং ফোনটি Oppo Find X9 Ultra নামে লঞ্চ করা হবে। জানিয়ে রাখি আগেই এই সিরিজে Oppo Find X9 এবং Oppo Find X9 Pro ফোনগুলি পেশ করা হয়েছিল। এবার সিরিজের Ultra ভেরিয়েন্ট লঞ্চের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সম্প্রতি লিকের মাধ্যমে ফোনের ক্যামেরা ফিচার সম্পর্কে জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo Find X9 Ultra ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে টিপস্টার Digital Chat Station জানিয়েছে Oppo Find X9 Ultra ফোনটি টেলিফটো পারফরমেন্সের দিক দিয়ে নতুন বেঞ্চমার্ক সেট করতে চলেছে। লিক অনুযায়ী Find X9 Ultra ফোনটিতে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে। এটি বড় 1/1.28 ইঞ্চির সেন্সর সহ লঞ্চ করা হতে পারে। এই বড় সেন্সরের জন্য লো-লাইট এবং বহু দূরের ফতগ্রাফিত্র ক্ষেত্রেও দুর্দান্ত ডিটেইল পাওয়া যাবে।
বিশেষত্ব হল Oppo Find X9 Ultra ফোনটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সহ 50 মেগাপিক্সেল 10x পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হবে বলে জানা গেছে। অর্থাৎ ফোনটি জুম ফটোগ্রাফির দিক দিয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। শুধুমাত্র টেলিফটো লেন্সই নয়, বরং রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে।
আগের লিকের মাধ্যমে জানা গিয়েছিল কোম্পানি Find X9 Ultra ফোনটির জন্য 300mm রিচ সহ নতুন টেলি-কনভার্টার অ্যাক্সেসরিও লঞ্চ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7,000mAh বড় ব্যাটারি থাকতে পারে বলে আশা করা হচ্ছে। এর ফলে দীর্ঘমেয়াদী ফটোগ্রাফি এবং ভিডিও শুট উপভোগ করা যাবে।
প্রসেসিঙের জন্য OPPO Find X9 Ultra ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। আপকামিং Ultra ভেরিয়েন্টে 6.82 ইঞ্চির 2K রেজোলিউশন সাপোর্টেড AMOLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ওয়ার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
আগামী মার্চ মাসে OPPO Find X9 Ultra স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী 2026 সালের দ্বিতীয় কোয়ার্টারে ফোনটি গ্লোবাল মার্কেটে পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
গত বছর নভেম্বর মাসে এই সিরিজের OPPO Find X9 Pro এবং OPPO Find X9 স্মার্টফোন দুটি লঞ্চ করা হয়েছিল। OPPO Find X9 Pro ফোনটিতে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। এই ফোনটি Gorilla Glass Victus 2 প্রোটেকশন এবং IP66 / IP68 / IP69 রেটিং সহ পেশ করা হয়েছিল। প্রসেসিঙের জন্য ফোনটিতে 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 9500 প্রসেসর, Arm G1-Ultra GPU এবং Trinity Engine দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য Hasselblad Master Camera সিস্টেম হিসাবে 50MP Sony LYT-828 প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা-ওয়াইড এবং 13.2x লসলেস জুম ও 120x সুপার জুম সাপোর্টেড 200MP টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফির জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা এবং 4K 120fps Dolby Vision ভিডিও রেকর্ডিং উপভোগ করা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7500mAh Silicon-Carbon ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 80W ওয়ার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে।
OPPO Find X9 5G ফোনে 6.59 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 9500 প্রসেসর যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 50MP Sony LYT808 প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা-ওয়াইড, 50MP পেরিস্কোপ টেলিফটো এবং 120x AI টেলিস্কপিক জুম সাপোর্টেড 2MP মোনোক্রম সেন্সর রয়েছে। একইভাবে ফ্রন্টে 32MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7,025mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 80W SuperVOOC চার্জিং ফিচার সাপোর্ট করে।
যারা বর্তমানে ফোন কিনতে চাইছেন, তাদের জন্য বাজারে উপস্থিত Oppo Find X9 সিরিজের ফোনদুটি ভালো অপশন হতে পারে। অন্যদিকে যেসব ইউজাররা অসাধারণ ক্যামেরা সহ আল্ট্রা ফোনটি কেনার কথা ভাবছেন, সেইসব ইউজাররা ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।
