OPPO এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oppo Find X9 সিরিজে শীঘ্রই দুটি নতুন মডেল লঞ্চ হতে পারে। 2025 সালের নভেম্বর মাসে এই সিরিজের Oppo Find X9 এবং Oppo Find X9 Pro ফোনগুলি ভারতে পেশ করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী শীঘ্রই এই সিরিজে Oppo Find X9 Ultra এবং Oppo Find X9s ফোনদুটি লঞ্চ করা হতে পারে। NBTC প্ল্যাটফর্মে ফোনদুটি লিস্টেড হয়েছে। একইসঙ্গে আগেই এই ফোনের ফিচার প্রকাশ্যে এসেছিল।
থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন প্ল্যাটফর্মে Oppo Find X9 Ultra এবং Oppo Find X9s ফোনদুটি দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী NBTC ওয়েবসাইটে CPH2841 মডেল নাম্বার সহ Find X9 Ultra ফোনটি লিস্টেড হয়েছে। তবে Find X9s ফোনটি CPH2873 মডেল নাম্বার সহ দেখা গেছে। তাই শীঘ্রই ফোনদুটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী চীনের বাজারে এপ্রিল মাসের আশেপাশে Oppo এর Oppo Find X9 Ultra এবং Oppo Find X9s Pro ফোনদুটি লঞ্চ করা হতে পারে। অন্যদিকে গ্লোবাল বাজারে আসন্ন Find X9s ফোনটি চীনের আপকামিং Find X9s Pro ফোনের তুলনায় আলাদা হবে।
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Oppo Find X9s ফোনটিতে MediaTek Dimensity 9500s প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনটি বাজারে উপস্থিত Find X9 ফোনের লোয়ার ভার্সন হতে পারে। অন্যদিকে Oppo Find X9s Pro ফোনটিতে হাই-এন্ড পারফরমেন্সের জন্য MediaTek Dimensity 9500 প্রসেসর থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
Find X9s Pro ফোনটি শক্তিশালী ফিচার সহ লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে দুটি 200 মেগাপিক্সেল Samsung HP5 সেন্সর থাকতে পারে, এতে একটি প্রাইমারি ক্যামেরা এবং দ্বিতীয়টি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। এছাড়া ফোনটিতে 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে।
Oppo Find X9 Ultra ফোনটি এই সিরিজের সবচেয়ে টপ মডেল হতে পারে। তাই ফোনটি হাই প্রাইস রেঞ্জে লঞ্চ করা হতে পারে। এই প্রাইস রেঞ্জে ফোনটি Samsung Galaxy S26 Ultra এবং Vivo X300 Ultra ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। কারণ সাধারণত আল্ট্রা মডেলগুলিতে শক্তিশালী চিপসেট ও অ্যাডভান্স ক্যামেরা দেওয়া হয়।
Oppo Find X9s ফোনটি 70,000 টাকা দামে পেশ করা হতে পারে। কারণ Oppo Find X9 ফোনটি ভারতে প্রাথমিক 74,999 টাকা দামে পেশ করা হয়েছিল।
এখনও পর্যন্ত Oppo এর পক্ষ থেকে Oppo Find X9 Ultra এবং Oppo Find X9s ফোনের সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে ক্রমাগত প্রকাশ্যে আসা সার্টিফিকেশন লিস্টিঙের জন্য খুব তাড়াতাড়ি ফগুলি পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
