চীনের বাজারে OPPO তাদের নতুন প্রিমিয়াম ফ্ল্যাগশিপ Oppo Find X9 Ultra স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই স্মার্টফোনটিতে শক্তিশালী ক্যামেরা সেটআপ, পারফরমেন্স এবং বড় ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি বেশ কিছু ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ভেরিয়েন্টটির দাম 7,499 ইউয়ান (প্রায় 1.02 লক্ষ টাকা) রাখা হয়েছে। তবে টপ ভেরিয়েন্ট 11,999 ইউয়ান (প্রায় 1.64 লক্ষ টাকা) দামে লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo Find X9 Ultra স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।
Oppo Find X9 Ultra স্মার্টফোনটিতে ফ্ল্যাট AMOLED প্যানেল দিয়ে তৈরি 6.82-ইঞ্চির স্ক্রিন QHD+ (3168 x 1440 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এই স্ক্রিনে 1Hz থেকে 144Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট রয়েছে। একইসঙ্গে এতে 1800 নিটস পিক ব্রাইটনেস এবং Dolby Vision দেওয়া হয়েছে, এর ফলে দারুণ ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাওয়া যায়।
প্রসেসিঙের জন্য Oppo Find X9 Ultra ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ ফিচার রয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড ColorOS 16 সহ কাজ করে, ফলে ফোনটিতে স্মুথ এবং লেটেস্ট সফটওয়্যার পারফরমেন্স পাওয়া যাবে।
Oppo Find X9 Ultra ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল ক্যামেরা সেটআপ। এই ফোনটির কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে OIS সাপোর্টেড 200MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 200MP টেলিফটো লেন্স এবং 10x অপটিক্যাল জুম এবং 120x ডিজিটাল জুম সহ 50MP আল্ট্রা-টেলিফটো ক্যামেরা রয়েছে। এতে একটি কালার রিপ্রোডাকশন লেন্স রয়েছে, এই ফিচার ছবিতে দারুণ কালার অ্যাকিউরেসি দিতে সক্ষম। অন্যদিকে হাই-কোয়ালিটি সেলফি এবং ভিডিও রেকর্ডিঙের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Find X9 Ultra ফোনটিতে 7050mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনে Wi-Fi 7, Bluetooth 5.4, NFC এবং একটি মডেলে স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট রয়েছে।
Oppo Find X9 Ultra ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IR ব্লাস্টার, ডুয়েল স্পিকার এবং AI কমিউনিকেশন চিপ R100B দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68/IP69 রেটিং রয়েছে। এই ফোনটির ওজন প্রায় 235 থেকে 236 গ্রাম হবে। এই ফোনটি Black, White এবং Orange কালার অপশনে সেল করা হবে।
চীনে OPPO Find X9 Ultra ফোনটি একাধিক ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 12GB RAM + 256GB স্টোরেজ অপশন 7,499 ইউয়ান (প্রায় 1,02,800 টাকা) এবং 12GB RAM + 512GB স্টোরেজ 7,999 ইউয়ান (প্রায় 1,09,700 টাকা) দামে পেশ করা হয়েছে। অন্যদিকে ফোনের 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8,499 ইউয়ান (প্রায় 1,16,600 টাকা) এবং 16GB RAM + 1TB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,299 ইউয়ান (প্রায় 1,27,600 টাকা) রাখা হয়েছে। একইভাবে স্যাটেলাইট কমিউনিকেশন এডিশনের 16GB + 1TB স্টোরেজ অপশন 9,499 ইউয়ান (প্রায় 1,30,300 টাকা) ও টপ Hasselblad Master Kit এডিশন 11,999 ইউয়ান (প্রায় 1,64,500 টাকা) দামে লঞ্চ করা হয়েছে।
যারা ক্যামেরা, ব্যাটারি এবং পারফরমেন্স সহ শক্তিশালী স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য ফ্ল্যাগশিপ OPPO Find X9 Ultra স্মার্টফোনটি ভালো অপশন হবে। এই স্মার্টফোনটি বাজারে উপস্থিত Samsung Galaxy S26 Ultra, vivo X300 Ultra এবং Xiaomi 17 Ultra প্রিমিয়াম স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। অন্যদিকে যেসব ইউজাররা টপ-লেভেল ক্যামেরা, বড় ব্যাটারি এবং লেটেস্ট চিপসেট সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজারদের কাছে OPPO Find X9 Ultra স্মার্টফোনটি আকর্ষণীয় হতে পারে। চীনের ইউজাররা ফোনটি কিনতে পারেন। এই স্মার্টফোনটি ভারতে মে মাসের মধ্যে ভারতে লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে, তাই ভারতীয় ইউজাররা ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।
