ভারতের বাজারে OPPO তাদের নতুন প্রিমিয়াম ফ্ল্যাগশিপ OPPO Find X9 Ultra স্মার্টফোন লঞ্চ করেছে। একইসঙ্গে OPPO Find X9s স্মার্টফোনটিও পেশ করা হয়েছে। এই স্মার্টফোনের সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। অপরদিকে আল্ট্রা মডেলটি সেইসব ইউজারদের জন্য তৈরি করা হয়েছে যারা DSLR এর মতো মোবাইল ফটোগ্রাফি, হাই এন্ড গেমিং এবং প্রিমিয়াম ডিজাইন পছন্দ করেন। এই ফোনটিতে 200MP ডুয়েল ক্যামেরা সেটআপ, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং বড় 7050mAh ব্যাটারি দেওয়া হয়েছে। চলুন বিস্যারিত জেনে নেওয়া যাক OPPO Find X9 Ultra স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন এবং সেল ডিটেইলস সম্পর্কে।
ভারতে OPPO Find X9 Ultra স্মার্টফোনটির 12GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম 1,69,999 টাকা রাখা হয়েছে। এই ফোনের প্রি-বুকিং শুরু হয়ে গেছে এবং 28 মে থেকে Amazon, OPPO এর অফিসিয়াল ওয়েবসাইট এবং দেশজুড়ে রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটি সেল করা হবে। এই ফোনের জন্য OPPO এর পক্ষ থেকে আলাদা করে টেলিকনভার্টার কিট সেল করা হচ্ছে।
OPPO Find X9 Ultra ফোনটির প্রি-অর্ডার করলে ইউজাররা 11,000 টাকা দামের ফ্রি প্রিমিয়াম গিফট বক্সের সঙ্গে পেয়ে যাবেন। এতে OPPO Enco Air 5 Pro ইয়ারবার্ডস এবং প্রিমিয়াম কভার কেস থাকবে। 2026 সালের 14 মে থেকে 27 মে পর্যন্ত এই অফার জারি করা হয়েছে। এছাড়া পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে 22,000 টাকা পর্যন্ত বোনাস, 24 মাসের নো-কোস্ট EMI অপশন এবং সিলেক্টেড কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাক উপভোগ করা যাবে।
OPPO Find X9 Ultra স্মার্টফোনে 3168×1440 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.82 ইঞ্চির বড় ProXDR LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 1Hz থেকে 144Hz পর্যন্ত অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট এবং 3600 নিটস পিক ব্রাইটনেস, 10-বিট কালার এবং Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন সাপোর্ট করে। একইসঙ্গে ফোনটি Canyon Orange এবং Tundra Umber কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
OPPO Find X9 Ultra ফোনে Qualcomm এর লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। একইভাবে ফোনে হাই-এন্ড গেমিং এবং স্মুথ মাল্টিটাস্কিঙের জন্য Adreno 840 GPU রয়েছে। এছাড়া স্মার্টফোনটি LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ ফিচার সহ পেশ করা হয়েছে। এই ফোনটি Android 15 বেস্ড ColorOS 16.0 কাজ করে।
OPPO Find X9 Ultra স্মার্টফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ক্যামেরা হতে পারে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 200MP প্রাইমারি ক্যামেরা, 200MP টেলিফটো ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড সেন্সর ও 50MP আল্ট্রা-টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। প্রফেশনাল লেভেল ফটোগ্রাফির জন্য কোম্পানির পক্ষ থেকে ফোনে Hasselblad ক্যামেরা টিউনিং যোগ করা হয়েছে। এই ফোনে 8K ভিডিও রেকর্ডিং, 4K Dolby Vision ভিডিও এবং 120fps স্লো-মো রেকর্ডিং সাপোর্ট করে। একইভাবে সেলফির এবং ভিডিও কলের জন্য ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
OPPO Find X9 Ultra স্মার্টফোনে 7050mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এতে 100W SUPERVOOC ফাস্ট চার্জিং এবং 50W AIRVOOC ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী কম সময়ের মধ্যেই চার্জ হয়ে যাবে এবং দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যাবে।
ফ্ল্যাগশিপ OPPO Find X9 Ultra স্মার্টফোনে Wi-Fi 7, Bluetooth 6.0, NFC, USB Type-C 3.2 Gen 1, eSIM সাপোর্ট এবং ইন ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া ফোনে একাধিক অ্যাডভান্স সেন্সর এবং NavIC সাপোর্ট রয়েছে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP69 + IP68 + IP66 রেটিং দেওয়া হয়েছে।
ভারতের বাজারে OPPO Find X9 Ultra ফোনটি Samsung Galaxy S26 Ultra, iPhone 17 Pro Max , Vivo X300 Ultra এবং Xiaomi 17 Ultra প্রিমিয়াম ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা 1.60 লক্ষ টাকা বাজেট রেঞ্জে DSLR ক্যামেরা কোয়ালিটি, শক্তিশালী ব্যাটারি, টপ-লেভেল পারফরমেরন্স এবং প্রিমিয়াম ডিজাইন সহ একটি স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য OPPO Find X9 Ultra স্মার্টফোনটি ভালো অপশন হতে পারে। ইউজাররা এই স্মার্টফোনটি কিনতে পারেন।
