Home খবর ভারতে লঞ্চ হতে চলেছে OPPO Find X9 Ultra এবং X9s স্মার্টফোন, লিক হল দাম এবং 15 মে লঞ্চ ডেট

ভারতে লঞ্চ হতে চলেছে OPPO Find X9 Ultra এবং X9s স্মার্টফোন, লিক হল দাম এবং 15 মে লঞ্চ ডেট

সম্প্রতি OPPO চীনের বাজারে তাদের নতুন ফ্ল্যাগশিপ OPPO Find X9 Ultra স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানি ফোনটি ভারতে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। বিশেষত্ব হল ফোনটি OPPO Find X9s ফোনের সঙ্গে ভারতে লঞ্চ করা হবে। এই মাসে ফোন দুটি বাজারে পেশ করা হবে। যদিও এখনও পর্যন্ত আপকামিং ফোনের লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, এর আগেই লিকের মাধ্যমে ফোনের লঞ্চ ডেট এবং দাম প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Find X9s ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক অনুযায়ী আগামী 15 মে OPPO Find X9 Ultra এবং X9s ফোনদুটি লঞ্চ করা হতে পারে। টিপস্টার সঞ্জু তাঁর X হ্যান্ডেলের মাধ্যমে পোস্ট করে জানিয়েছে এই দিন OPPO Find X9 Ultra এবং Find X9s ফোনদুটি ভারতে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে আগেই কনফার্ম জানা গিয়েছিল ফোনগুলি মে মাসে লঞ্চ করা হবে। তাই এই পরিস্থিতিতে 15 মে একটি সম্ভাব্যও লঞ্চ ডেট হিসাবে মনে করা হচ্ছে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ভারতের বাজারে OPPO Find X9s ফোনটি প্রায় 70,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে। এটি সিরিজের Find X9 মডেলের চেয়ে কিছুটা কম দামে পেশ করা হবে। এই ফোনের প্রাথমিক দাম 74,999 টাকা রাখা হবে। অর্থাৎ OPPO Find X9s ফোনটি প্রিমিয়াম ফিচার সহ কিছুটা কম দামে আনা হবে।

OPPO Find X9s ফোনে 6.59-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং Gorilla Glass 7i প্রোটেকশন সাপোর্ট করে। এই ফোনের অসাধারণ ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি, 50MP টেলিফটো এবং 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে। তবে সেলফির জন্য 32MP সেলফি ক্যামেরা যোগ করা হবে।

প্রসেসিঙের জন্য OPPO Find X9s ফোনে MediaTek Dimensity 9500s প্রসেসর দেওয়া হবে, ফলে ফ্ল্যাগশিপ লেভেল স্পীড এবং স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। একইসঙ্গে ফোনে 12GB পর্যন্ত LPDDR5X RAM ও 512GB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,025mAh বড় ব্যাটারি দেওয়া হবে।

OPPO Find X9s ফোনটি Midnight Grey, Lavender Sky এবং Sunset Orange কালার অপশনে সেল করা হতে পারে। এই ফোনটি মিড প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হবে। মূলত পারফরমেন্স, ব্যাটারি এবং ক্যামেরার দিক দিয়ে ফোনটি দারুণ বিকল্প হয়ে উঠবে।

অন্যদিকে কোম্পানি তাদের Oppo Find X9 Ultra ফোনটি প্রিমিয়াম ক্যামেরা ফ্ল্যাগশিপ হিসাবে লঞ্চ করতে চলেছে। তাই OPPO তাদের ফোনের মাধ্যমে প্রতিটি প্রাইস সেগমেন্টে ইউজারদের আরও জনপ্রিয় হয়ে উঠবে।

আপাতত উপরোক্ত লঞ্চ ডেট শুধুমাত্র একটি লিক হিসাবেই মনে করা হচ্ছে, তবে কোম্পানির অফিসিয়াল ঘোষণার জন্য ইউজারদের অপেক্ষা করতে হবে। ভবিষ্যতে OPPO Find X9s ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।