গত বছর নভেম্বর মাসে ভারতে চাইনিজ টেক কোম্পানি OPPO তাদের Find X9 সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজের অধীনে OPPO Find X9 এবং OPPO Find X9 Pro নামের দুটি স্মার্টফোন পেশ করা হয়েছিল। এবার এই সিরিজে OPPO Find X9s এবং Find X9 Ultra ফোনগুলিও লঞ্চ করা হবে। সম্প্রতি এর মধ্যে Find X9s ফোনটির ইমেজ প্রকাশ্যে এসেছে এবং এবার এই ফোনটির ভারতীয় লঞ্চ টাইমলাইন ও স্পেসিফিকেশন সম্পর্কে খবর পাওয়া গেছে।
টেক ওয়েবসাইট স্মার্টপ্রিক্স OPPO Find X9s ফোনের ডিটেইলস শেয়ার করেছে। রিপোর্ট অনুযায়ী 2026 সালের দ্বিতীয় কোয়ার্টারে এই ফোনটি লঞ্চ করা হবে। অর্থাৎ এপ্রিল, মে বা জুন মাসে Find X9s ফোনটি ভারতের বাজারে পেশ করা হতে পারে। লিক থেকে জানা গেছে এই ফোনটি MediaTek Dimensity 9500s প্রসেসর সহ ভারতের প্রথম স্মার্টফোন হতে পারে। এই চিপসেট Dimensity 9500 প্রসেসরের ছোট ভার্সন হিসাবে পেশ করা হবে এবং এতে 50 টাকা পর্যন্ত রেঞ্জে ফ্ল্যাগশিপ পারফরমেন্স পাওয়া যাবে।
কিছু দিন আগে OPPO Find X9s ফোনটির ছবি প্রকাশ্যে এসেছে এবং এর ফলে ফোনটির ক্যামেরা মডিউল দেখা গেছে। ফোনের ব্যাক প্যানেলের সম্পূর্ণ ওপরের দিক জুড়ে এই সেটআপ অবস্থিত, যা দেখতে অনেকটা iPhone 17 Pro সিরিজের মতো দেখতে হবে। এতে সাইডে দুটি বড় সেন্সর ভার্টিক্যাল শেপে অবস্থিত হবে। এর পাশে তৃতীয় সেন্সর এবং ছোট সাইজের ফ্লিকার লেন্স থাকবে। এই মডিউলে LED ফ্ল্যাশ ক্যামেরা সেন্সরগুলির চেয়ে কিছুটা দূরে অবস্থিত হবে। এই ডিজাইন Find X9 এবং Find X9 Pro এর চেয়ে বেশ আলাদা হবে।
লিক অনুযায়ী OPPO Find X9s 5G ফোনে 200MP ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। মনে করিয়ে দিই সিরিজের প্রো মডেলেও এই একই ক্যামেরা যোগ করা হয়েছিল। লিস্ট থেকে জানা গেছে এই আপকামিং ফোনটিতে 200MP পেরিস্কোপ লেন্সের সঙ্গে 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে।
OPPO Find X9s 5G ফোনটি একটি কম্প্যাক্ট স্মার্টফোন হতে চলেছে। এই ফোনে 6.3-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। ফ্ল্যাট OLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 1.5K রেজোলিউশন সাপোর্ট করতে পারে। এর সঙ্গে এই স্ক্রিনে হাই ব্রাইটনেসের পাশাপাশি 120Hz রিফ্রেশ রেট এবং আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।
এখনও পর্যন্ত OPPO Find X9s 5G ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে সঠিকভাবে কিছু জানা যায়নি, তবে লিক অনুযায়ী এই ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। জানিয়ে রাখি সিরিজের Find X9 ফোনে 7025mAh এবং Find X9 Pro ফোনে 7500mAh ব্যাটারি যোগ করা হয়েছিল। এই দুটি ফোনই 80W SUPERVOOC ওয়্যার্ড এবং 50W AIRVOOC ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।











