Home খবর 7025mAh ব্যাটারি, 12GB RAM এবং Dimensity 9500s চিপসেট সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল OPPO Find X9s 5G, জানুন বিস্তারিত

7025mAh ব্যাটারি, 12GB RAM এবং Dimensity 9500s চিপসেট সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল OPPO Find X9s 5G, জানুন বিস্তারিত

OPPO তাদের হোম মার্কেট চীনে কোম্পানির নতুন Find X9s Pro এবং Find X9 Ultra স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনদুটির পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল মার্কেটে OPPO Find X9s ফোনটি পেশ করা হয়েছে। মালয়েশিয়ার বাজারে এই ফোনটি MediaTek Dimensity 9500s প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি এই চিপসেট সহ বিশ্বের দ্বিতীয় স্মার্টফোনের স্থান দখল করেছে। এর আগে শুধুমাত্র POCO X8 Pro Max ফোনটি Dimensity 9500s চিপসেট সহ পেশ করা হয়েছে এবং এই ফোনটির ভারতীয় দাম 42,999 টাকা।

OPPO Find X9s 5G ফোনে 2760 × 1256 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 460PPI পিক্সেল ডেনসিটি এবং 3600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে ইন-ডিসপ্লে আল্ট্রাসাউন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং গোরিলা গ্লাস 7i লেয়ার যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য OPPO Find X9s 5G ফোনে MediaTek Dimensity 9500s চিপসেট রয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz থেকে 3.73GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এতে Immortalis G925 GPU দেওয়া হয়েছে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড ColorOS 16.0 কাস্টম স্কিনে কাজ করে।

OPPO Find X9s 5G ফোনে ফটোগ্রাফির জন্য তিনটি 50MP ক্যামেরা সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, f/2.2 অ্যাপার্চার ও FOV 120° সহ 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP টেলিফটো লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 90° FoV এর ক্ষমতাসম্পন্ন 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য OPPO Find X9s 5G ফোনে 7025mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 36 ঘন্টার চেয়েও বেশি সময় পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

OPPO Find X9s 5G ফোনটির বডি Aerospace-grade Aluminium ফ্রেম দিয়ে তৈর, যা এটিকে মজবুত করে তোলে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP66 + IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটির সাইড প্যানেলে Customizable Snap Key যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 7, Bluetooth 6.1 এবং NFC রয়েছে।

মালয়েশিয়াতে OPPO Find X9s ফোনটি 12GB RAM + 512GB Storage সহ 3,599 রিঙ্গিত দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 84,990 টাকার কাছাকাছি। আগামী মাসে অর্থাৎ মে মাসে ভারতের বাজারে এই ফোনটি পেশ করা হতে পারে এবং দেশের মার্কেটে এই ফোনটি 50 হাজার টাকার রেঞ্জে সেল করা হতে পারে। মালয়েশিয়াতে এই ফোনটি Lavender Sky, Sunset Orange এবং Midnight Grey কালার অপশনে সেল করা হবে।