OPPO আজ ভারতের বাজারে তাদের ‘Find X9’ সিরিজের পরিধি বিস্তার করে OPPO Find X9s এবং OPPO Find X9 Ultra নামের দুটি স্মার্টফোন পেশ করেছে। এর মধ্যে আল্ট্রা মডেলটি সিরিজের সবচেয়ে শক্তিশালী এবং দামী স্মার্টফোন। অপরদিকে Find X9s ফোনটি কম্প্যাক্ট ডিজাইন সহ লঞ্চ করা হয়েছে। আল্ট্রা মডেলটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে OPPO Find X9s ফোনটির দা ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। ম
OPPO Find X9s ফোনের দাম এবং অফার
কোম্পানির পক্ষ থেকে OPPO Find X9s ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 12GB RAM সহ এই 5G ফোনে 256GB এবং 512GB মেমরি রয়েছে। এই ফোনের 256GB মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 79,999 টাকা এবং ফোনটির 512GB স্টোরেজ মডেল 89,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Lavender Sky, Midnight Grey এবং Sunset Orange কালার অপশনে সেল করা হবে।
প্রাথমিক সেলে OPPO Find X9s ফোনের দামে কোম্পানির পক্ষ থেকে 10% ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। এর ফলে ফোনটির 12GB RAM + 256GB Storage মডেল 7,999 টাকা এবং 12GB RAM + 512GB Storage মডেল 8,999 টাকা কম দামে কেনা যাবে। সবচেয়ে বড় কথা দেশের সমস্ত বড় ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডে এই বেনিফিট পাওয়া যাবে।
এই ফোনটি কেনার সময় কোনো পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করা হলে 5,000 টাকা এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। OPPO Find X9s ফোনটি 24 মাসের নো কস্ট ইএমআই এর মাধ্যমেও কেনা যাবে। আজ থেকেই এই ফোনের প্রিবুকিং শুরু হয়ে গেছে এবং সেল শুরু হবে আগামী 28 মে থেকে।
OPPO Find X9s ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
OPPO Find X9s ফোনে 2760 × 1256 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 3840Hz PWM ডিমিং, 460PPI পিক্সেল ডেনসিটি এবং 3600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এর সঙ্গে এই স্ক্রিনে ইন ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য MediaTek Dimensity 9500s চিপসেট রয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz থেকে 3.73GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 29,52,827 AnTuTu Score পেয়েছে। জানিয়ে রাখি এই স্কোর আমাদের টেস্টে পাওয়া iPhone 17e এবং লেটেস্ট Motorola Razr Fold ফোনের আনটুটু স্কোরের চেয়েও বেশি।
OPPO Find X9s 5G ফোনটি Android 16 বেস্ড ColorOS 16.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। OPPO Trinity Engine দেওয়া হয়েছে, যা হাই পারফরমেন্স বজায় রাখতে সাহায্য করে। স্মুথ মাল্টি টাস্কিঙের জন্য এতে রয়েছে LPDDR5X RAM টেকনোলজি। এছাড়াও সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Immortalis G925 GPU যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য OPPO Find X9s 5G ফোনে Hasselblad টিউনড ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony LYT700 সেন্সর, 120° FoV এর ক্ষমতাসম্পন্ন 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP 3x টেলিফটো Sony LYT600 লেন্স দেওয়া হয়েছে। এই ফোনের ক্যামেরা 120x Super Zoom সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
OPPO Find X9s 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 7025mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 5 বছর পরও এই ফোনটিতে 80% এর চেয়ে বেশি ব্যাটারি হেল্থ বজায় থাকবে। আমাদের টেস্টে এই ফোনটি 15 ঘন্টা, 12 মিনিট পিসিমার্ক ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC ফিচার দেওয়া হয়েছে।
জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP66 + IP68 + IP69 রেটিং যোগ করা হয়েছে। এছাড়াও মজবুত বিল্ড কোয়ালিটির জন্য এই ফোনে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যাবহার করা হয়েছে। এই ফোনটির সাইড প্যানেলে Customizable Snap Key রয়েছে, যা বিভিন্ন কাজের জন্য শর্টকাট হিসাবে ব্যাবহার করা যাবে। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 7, Bluetooth 6.1 ও NFC সহ AI LinkBoost ফিচার দেওয়া হয়েছে।
