OPPO চীনের বাজারে তাদের ‘ফাইন্ড এক্স9 সিরিজ’ এর দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে OPPO Find X9s Pro এবং OPPO Find X9 Ultra স্মার্টফোন দুটি পেশ করা হয়েছে। আপাতত ফোন দুটি চীনের বাজারে লনবচ করা হয়েছে এবং শীঘ্রই ভারতের বাজারে ফোনগুলি পেশ করা হবে। এই সিরিজের সবচেয়ে শক্তিশালী OPPO Find X9 Ultra স্মার্টফোনের সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কম্প্যাক্ট OPPO Find X9s Pro স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
OPPO Find X9s Pro ফোনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছে। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য ফোনটিতে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। Find X9s Pro ফোনটিতে এফ/1.6 অ্যাপার্চারযুক্ত 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 65mm ফোকাল লেন্থ ও এফ/2.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200 মেগাপিক্সেল telephoto লেন্স যোগ করা হয়েছে।
OPPO Find X9s Pro ফোনটির ব্যাক ক্যামেরা মডিউলে থার্ড 50 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। এই সেটআপে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত এবং 120 ডিগ্রী এফওভি সাপোর্টেড ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে Find X9s Pro ফোনটিতে Danxia কালার রিপ্রোডাকশন লেন্স রয়েছে। একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ওপ্পো ফোনটিতে Hasselblad লেন্স ব্যাবহার করা হয়েছে।
OPPO Find X9s Pro ফোনটিতে 2640 × 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.32-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 300Hz টাচ স্যাম্পেলিং রেট, 3840Hz PWM ডিমিং এবং 1800nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এতে মিনিমাম 1nit ব্রাইটনেস লেভেল সহ Low Dynamic Interference দেওয়া হয়েছে, ফলে ফোনটি দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যাবহারের পরও চোখ সুরক্ষিত থাকবে।
Find X9s Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড ColorOS 16.0 সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে প্রসেসিঙের জন্য ফোনটিতে 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.70GHz থেকে 4.21GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9500 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Find X9s Pro 5G ফোনটিতে 7025mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি 60 মাসের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়া ফোনটি 50W Wireless চার্জিং ফিচার সাপোর্ট করে।
এই ফোনটিতে 3D Glacier কুলিং সিস্টেম রয়েছে, ফলে হেভি গেমিং এবং পারফরমেন্সের সময় ফোনটি অতিরিক্ত হীট হয় না। এই ফোনটি LPDDR5X RAM ফিচার সাপোর্ট করে, এর ফলে স্মুথ মাল্টি টাস্কিং উপভোগ করা যায়। জানিয়ে রাখি Find X9s Pro 5G ফোনটি OPPO AI সহ পেশ করা হয়েছে, ফলে খুব সহজেই দৈনন্দিন কাজ সহ ক্যামেরা এডিটিং করা যাবে।
Find X9s Pro 5G ফোনটির বেস ভেরিয়েন্ট 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 5299 ইউয়ান অর্থাৎ 72,999 টাকার কাছাকাছি রাখা হয়েছে। চীনের বাজারে Find X9s Pro ফোনটি মোট চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 12GB RAM+512GB স্টোরেজ ভেরিয়েন্ট 5699 ইউয়ান অর্থাৎ প্রায় 77,999 টাকা দামে পেশ করা হয়েছে।
Find X9s Pro 5G ফোনটির 16GB RAM ভেরিয়েন্ট 512GB এবং 1TB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। 512GB স্টোরেজ অপশনের দাম 5999 ইউয়ান অর্থাৎ প্রায় 79,999 টাকা এবং 1TB স্টোরেজ অপশনের দাম 6999 ইউয়ান অর্থাৎ প্রায় 95,999 টাকা রাখা হয়েছে। Find X9s Pro 5G ফোনটি Native Titanium, Pure White, Energetic Orange এবং Breeze Green কালার অপশনে সেল করা হচ্ছে।
