Home খবর 16GB RAM সহ লঞ্চ হবে OPPO Find X9s Pro, পাওয়া যাবে শক্তিশালী Dimensity 9500 প্রসেসর

16GB RAM সহ লঞ্চ হবে OPPO Find X9s Pro, পাওয়া যাবে শক্তিশালী Dimensity 9500 প্রসেসর

21 এপ্রিল ওপ্পো তাদের ‘ফাইন্ড এক্স9’ সিরিজের পরিধি বিস্তার করে নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই দিন OPPO Find X9s Pro এবং OPPO Find X9 Ultra ফোনদুটি লঞ্চ করা হবে। এর আগে OPPO Find X9 এবং Find X9 Pro ফোনগুলি ভারতে পেশ করা হয়েছিল। তবে আপকামিং OPPO ফোনদুটি চীনের বাজারে লঞ্চ করা হবে। লঞ্চের আগেই এই সিরিজের OPPO Find X9s Pro ফোনটি গীকবেঞ্চে লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর, RAM এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গেছে।

গীকবেঞ্চ সাইটে OPPO Find X9s Pro ফোনটি PME110 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। 7 এপ্রিল এটি লিস্টেড হয়েছিল। OPPO Find X9s Pro ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 3463 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 10174 স্কোর পেয়েছে। গীকবেঞ্চে OPPO Find X9s Pro ফোনটি Android 16 OS সহ দেখা গেছে।

বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে OPPO Find X9s Pro ফোনটির মাদারবোর্ড সেকশনে k6993v1_64 কোডনেম লেখা রয়েছে। এই অক্টাকোর ফ্রিকোয়েন্সি 2.70GHz হবে বলে জানানো হয়েছে। এই 8-কোর সিপিইউ 3.50GHz ক্লক স্পীডযুক্ত ট্রাই-কোর এবং 4.21GHz হাই ক্লক স্পীডযুক্ত প্রাইম কোর রয়েছে। প্রসেসর স্পীড এবং কোডনেম দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে Find X9s Pro ফোনটি MediaTek Dimensity 9500 প্রসেসর সহ লঞ্চ করা হবে।

এই সিরিজের বাজারে উপস্থিত OPPO Find X9 এবং Find X9 Pro ফোনগুলিতে একই MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে। গীকবেঞ্চে OPPO এর আপকামিং Find X9s Pro স্মার্টফোনটি 16GB RAM সহ লিস্টেড হয়েছে। এটি ফোনের টপ ভেরিয়েন্ট হবে এবং বেস ভেরিয়েন্টটি 12GB RAM সহ লঞ্চ করা হতে পারে। এছাড়া গ্রাফিক্সের জন্য OPPO এর 5G ফোনগুলিতে Mali-G1-Ultra MC12 GPU দেওয়া হবে বলে কনফার্ম জানা গেছে।

সম্প্রতি লিক রিপোর্টের মাধ্যমে OPPO Find X9s Pro 5G ফোনের অন্যান্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল। আপকামিং ফোনটি একটি Dual 200MP ক্যামেরা সহ স্মার্টফোন হবে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ স্মার্টফোনটির ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল দুটি ক্যামেরা দেওয়া হতে পারে। এতে 1/1.56-ইঞ্চির 200MP Samsung HP5 প্রাইমারি সেন্সর এবং 200MP 3x periscope telephoto লেন্স থাকতে পারে। এছাড়া ফোনটির কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে 50MP ultra-wide ক্যামেরা এবং 3.2MP লেন্স যোগ করা হতে পারে।

লিক অনুযায়ী সেলফি ও ভিডিও কলের জন্য OPPO Find X9s Pro 5G ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। অন্যদিকে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আসন্ন OPPO Find X9s Pro ফোনটি একটি কমপ্যাক্ট স্মার্টফোন হবে, এতে 6.32 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এই ফোনটিতে AMOLED প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 3D আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Find X9s Pro স্মার্টফোনটি 7000mAh ব্যাটারি সহ বাজারে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া যেতে পারে। একইসঙ্গে ফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচার থাকতে পারে। একইভাবে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটি IP68 + IP69 রেটিং সহ পেশ করা হতে পারে।

আগামী 21 এপ্রিল OPPO Find X9s Pro এবং OPPO Find X9 Ultra ফোনদুটি লঞ্চ করা হবে। কোম্পানি এই দিন চীনে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে, এই ইভেন্টের মঞ্চ থেকে ফোনগুলি লঞ্চ করা হবে। 21 এপ্রিল চীনের সময় অনুযায়ী 7টা, অর্থাৎ ভারতীয় সময় নুযায়ী বিকেল 4 টে 30 মিনিটে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। ওপ্পো চায়না ওয়েবসাইট এবং ব্র্যান্ডের ওয়েইবো পেজে ওপ্পোর লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে।