Home খবর OPPO Find X9 এবং X9 Pro ফোনের পর এবার আসছে Find X9s! শক্তিশালী কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে হবে লঞ্চ

OPPO Find X9 এবং X9 Pro ফোনের পর এবার আসছে Find X9s! শক্তিশালী কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে হবে লঞ্চ

গত সপ্তাহে ওপ্পো তাদের ‘ফাইন্ড এক্স9’ সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে দুটি শক্তিশালী OPPO Find X9 এবং OPPO Find X9 Pro ফোনগুলি পেশ করা হয়েছিল। কোম্পানি চীনের পর এবার 28 অক্টোবর গ্লোবাল বাজারে এবং নভেম্বর মাসে ভারতের বাজারে OPPO Find X9 সিরিজ লঞ্চ করবে। সম্প্রতি এই সিরিজের তৃতীয় OPPO Find X9s মডেলের ডিটেইলস প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Find X9s ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

চীনের মাইক্রোব্লগিং ওয়েইবোর মাধ্যমে OPPO Find X9 সিরিজের ডিটেইলস প্রকাশ্যে এসেছে। ডিজিটাল চ্যাট স্টেশন এই তথ্য শেয়ার করেছে। লিক অনুযায়ী কোম্পানি তাদের X9 সিরিজের তিনটি নতুন মডেলে কাজ করছে। 2026 সালের মার্চ বা এপ্রিল মাসের মধ্যে মডেলগুলি বাজারে লঞ্চ করা হবে। এই ফোনগুলি OPPO Find X9s, Find X9s+ এবং Find X9 Ultra নামে পেশ করা হতে পারে।

লিক অনুযায়ী Oppo Find X9 Ultra ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে Find X9s ফোনটিতে MediaTek Dimensity 9500 Plus চিপসেট দেওয়া হতে পারে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত এই ডায়মেনসিটি প্রসেসরটি অফিসিয়ালি লঞ্চ করা হয়নি। কোম্পানি আগামী বছর জানুয়ারি মাসের মধ্যে ফোনটি টেক মঞ্চে লঞ্চ করতে পারে।

Oppo Find X9s ফোনটি শক্তিশালী কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন হবে বলে জানানো হয়েছে। লিক অনুযায়ী ফোনে 6.3 ইঞ্চির 1.5K রেজোলিউশন স্ক্রিন দেওয়া হবে। এতে LTPS প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনের স্ক্রিনের কর্নার রাউন্ড এবং ডিসপ্লের চারদিকে সিমেট্রিক্যাল বেজেল থাকবে। এছাড়া এই ফোনে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Find X9s 5G ফোনটিতে 7,000mAh বা এর চেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে Oppo ফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচার থাকতে পারে। তবে এখনও Oppo Find X9s সিরিজের সম্পর্কে অফিসিয়ালি কোনো তথ্য জানানো হয়নি। এই ফোনগুলির নতুন আপডেট প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। নিচে Oppo-এর লেটেস্ট এবং সবচেয়ে শক্তিশালী Find X9 Pro ফোনটি সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Oppo Find X9 Pro 5G ফোনটিতে 6.78 ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3600nits পিক ব্রাইটনেস, 3D আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং Gorilla Glass Victus 2 প্রোটেকশন দেওয়া হয়েছে। ফোনটিতে Dimensity 9500 প্রসেসর এবং এতে Oppo Trinity Engine ফিচার যোগ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে NFC, Wi-Fi 7, Bluetooth 6.0, এবং USB 3.2 Gen 1 ফিচার রয়েছে।

অতিরিক্ত গরম হওয়ার থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে 36,344.4 mm² কুলিং ডিসপেশন এরিয়া দেওয়া হয়েছে। এই Oppo ফোনটি LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Find X9 Pro ফোনটিতে 7,500mAh Silicon-Carbon ব্যাটারি রয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনে 80W SUPERVOOC ওয়ার্ড, 50W AIRVOOC ওয়্যারলেস, এবং 10W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Find X9 Pro ফোনটি 200MP টেলিফটো পেরিস্কোপ ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনের ব্যাক প্যানেলে f/1.5 অ্যাপার্চারযুক্ত এবং OIS ফিচার সহ 50MP Sony LYT828 সেন্সর এবং 50MP আল্ট্রা ওয়াইড আঙ্গেল লেন্স ও একটি True Color সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটি IP66 + IP68 + IP69 রেটিং সহ পেশ করা হয়েছে।