ওপ্পো ভারতে তাদের K-সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে নতুন OPPO K12x 5G স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি ফোনটিতে 45 ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সহ 5100mAh ব্যাটারি, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং, 360 ডিগ্রী ড্যামেজ প্রুফ বডি, 7.68mm আলট্রা থিন ডিজাইনের মতো বিভিন্ন ফিচার যোগ করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
OPPO K12x 5G এর দাম
- ওপ্পো ভারতে তাদের নতুন OPPO K12x 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে।
- OPPO K12x 5G স্মার্টফোনের 6GB RAM +128 GB স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে মাত্র 12,999 টাকা।
- 8GB RAM +256 GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেলের দাম 15,999 টাকা রাখা হয়েছে।
- ওপ্পো এই নতুন ফোনটি 2 আগস্ট থেকে শপিং সাইট ফ্লিপকার্ট, কোম্পানির ওয়েবসাইট এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে।
- OPPO K12x 5G ফোনটি ব্রিজ ব্লু এবং মিডনাইট ওয়ালেট কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
- লঞ্চ অফার হিসেবে এই ফোনে 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এক্সিস ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এই ডিসকাউন্ট পাওয়া যাবে। একই সঙ্গে এই ফোনে নো কোস্ট EMI অপশনও দেওয়া হচ্ছে।
OPPO K12x 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: OPPO K12x 5G স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1000নিটস পীক ব্রাইটনেস এবং হাই রেজোলিউশন সাপোর্ট করে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট দেওয়া হয়েছে। এতে অসাধারণ 5G স্পীড পাওয়া যায়। এছাড়াও এই প্রসেসর সব ধরনের টাস্ক সুন্দরভাবে সামলাতে সক্ষম।
স্টোরেজ: ওপ্পো নতুন K12x 5G স্মার্টফোনটি 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে এই ফোনে RAM এক্সপেনশন ফিচার দেওয়া হয়েছে। এই ফিচারের সাহায্যে প্রায় 16GB পর্যন্ত RAM সাপোর্ট করে।
ক্যামেরা: এই স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে 32MP আলট্রা-ক্লিয়ার AFমেইন GC32E2 সেন্সর এবং সেকেন্ডারি 2MP পোট্রেট ক্যামেরা GC02M1B সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO K12x 5G স্মার্টফোনটিতে 45 ওয়াট সুপারবুক চার্জিং সাপোর্টেড 5100mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: এই স্মার্টফোনটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং দেওয়া হয়েছে। একইসঙ্গে 360 ডিগ্রী ড্যামেজ প্রুফ বডি সহ ডুয়েল সিম 5G, ওয়াই-ফাই, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও AI লিঙ্ক বুস্ট ফিচার রয়েছে। এর মাধ্যমে লো নেটওয়ার্ক কভারেজ এরিয়াতেও ভালো নেটওয়ার্ক পাওয়া যাবে।
অপারেটিং সিস্টেম: OPPO K12x 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং কালার OS 14 সহ কাজ করে।









