Home খবর শুরু হল OPPO K14 Plus ফোনের সেল, রয়েছে 8,000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে, জেনে নিন দাম

শুরু হল OPPO K14 Plus ফোনের সেল, রয়েছে 8,000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে, জেনে নিন দাম

ভারতে OPPO K14 Plus ফোনের সেল শুরু হয়ে গেছে। Flipkart Big Billion Days Sale এর প্রথম দিন এই ফোনটির বিক্রি শুরু হয়েছে। এই ফোনে 1.5K AMOLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট, MediaTek Dimensity 7360 Max প্রসেসর এবং 50MP OIS ক্যামেরা রয়েছে। সবচেয়ে বড় কথা এই বাজেট সেগমেন্টের ফোনেও 8,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

OPPO K14 Plus ফোনের দাম এবং অফার

OPPO K14 Plus ফোনের 6GB RAM +128GB স্টোরেজ মডেলের দাম 29,999 টাকা রাখা হয়েছে। এক‌ইভাবে এই ফোনের 8GB + 128GB মডেল 32,999 টাকা এবং 8GB + 256GB মডেল 35,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Solar Orange এবং Star White কালার অপশনে সেল করা হবে।

কোম্পানির পক্ষ থেকে প্রাথমিক সেলে এই ফোনে 4,000 টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সমস্ত ব্যাঙ্কের কার্ডে এই অফার পাওয়া যাবে। অফার সহ ফোনটির 6GB + 128GB মডেলের এফেক্টিভ প্রাইস 25,999 টাকা, 8GB + 128GB মডেলের এফেক্টিভ প্রাইস 28,999 টাকা এবং 8GB + 256GB মডেলের এফেক্টিভ প্রাইস 31,999 টাকা পড়বে। এছাড়াও এই ফোনটি 6 মাসের নো কস্ট ইএম‌আই এর মাধ্যমেও কেনা যাবে। শপিং সাইট ফ্লিপকার্টের পাশাপাশি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই ফোনটি বিক্রি করা হচ্ছে।

OPPO K14 Plus ফোনের স্পেসিফিকেশন

OPPO K14 Plus 5G ফোনটিতে 2760 × 1256 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ-হোল স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 450ppi পিক্সেল ডেনসিটি এবং 3600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনের সুরক্ষার জন্য গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য OPPO K14 Plus 5G ফোনে MediaTek Dimensity 7360 Max প্রসেসর রয়েছে। এই 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.5GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে এই ফোনে 8GB পর্যন্ত LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে।

OPPO K14 Plus 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 2-অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন অর্থাৎ OIS ফিচার সহ 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP মোনোক্রোম লেন্স রয়েছে। এই মোনোক্রোম লেন্স পোর্ট্রেট মোডে ডেপ্থ সেন্সিঙের কাজ করে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

এই ফোনের অন্যতম বিশেষত্ব হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য OPPO K14 Plus 5G ফোনটিতে শক্তিশালী 8000mAh ব্যাটারি যোগ করা হয়েছে হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W SUPERVOOC ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটি 10W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে এই ফোনের সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।

যেসব ইউজাররা একটি নতুন মিড রেঞ্জ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য OPPO K14 Plus একটি সুন্দর অপশন। এই ফোনটিকে বাজারে উপস্থিত Motorola, Realme ও Lava ব্র্যান্ডের বিভিন্ন মিড রেঞ্জ ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে। তবে বড় ব্যাটারির পাশাপাশি সুন্দর ডিসপ্লে এবং পারফরমেন্স এই ফোনটিকে এগিয়ে রাখবে।