Oppo তাদের K Turbo সিরিজের সংখ্যা বাড়াতে চলেছে। আগের K13 সিরিজের সাক্সেসার হিসাবে Oppo K15 Turbo সিরিজ পেশ করা হতে পারে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই বিষয়ে তথ্য শেয়ার করেছে। লিক অনুযায়ী আপকামিং সিরিজে দুটি ফোন লঞ্চ করা হবে। এই ফোনদুটি Oppo K15 Turbo এবং Oppo K15 Turbo Pro নামে লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত অফিসিয়ালি আসন্ন ফোনের নাম জানা যায়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Oppo K15 Turbo এবং Oppo K15 Turbo Pro ফোনদুটির লিক ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী Oppo K15 Turbo Pro ফোনটিতে MediaTek এর নতুন Dimensity 9500s প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনটি 6.78 ইঞ্চির 1.5K রেজোলিউশন সাপোর্টেড LTPS ফ্ল্যাট ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী ডিসপ্লে সাইজ এবং প্রসেসর Redmi এর আপকামিং Turbo 5 Max ফোনটির মতো হতে পারে। একই প্রাইস সেগমেন্টে এই ফোনদুটি প্রতিযোগিতায় নামতে পারে।
আসন্ন সিরিজটির সবচেয়ে বড় বিশেষত্ব এর কুলিং সিস্টেম হবে বলে মনে করা হচ্ছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Oppo K15 Turbo সিরিজের হাইলাইট ফিচার ইন-বিল্ট ওয়াটারপ্রুফ অ্যাকটিভ কুলিং ফ্যান হতে পারে। জানিয়ে রাখি এই অ্যাডভান্সড কুলিং সিস্টেমটি শুধুমাত্র Pro মডেলেই নয়, বরং স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টেও দেওয়া হতে পারে। লিক অনুযায়ী বেস মডেলে 6.59 ইঞ্চির ছোট ডিসপ্লে থাকতে পারে বলে জানানো হয়েছে। এছাড়া ফোনদুটিতে বড় ব্যাটারি দেওয়া হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে এখনও পর্যন্ত আপকামিং ফোনের ব্যাটারি সাইজ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।
কোম্পানি আগের Oppo K13 Turbo সিরিজের ফোনগুলি 2025 সালের জুলাই মাসে লঞ্চ করেছিল। এই সিরিজ শক্তিশালী স্পেসিফিকেশন সহ পেশ করা হয়েছিল। এই সিরিজে Snapdragon 8s Gen 4 প্রসেসর, 7000mAh বড় ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং এবং IPX9 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া হয়েছিল। একইসঙ্গে এটি Oppo এর প্রথম মিড-রেঞ্জ স্মার্টফোন সিরিজ ছিল, যা অ্যাকটিভ কুলিং ফ্যান সহ লঞ্চ করা হয়েছিল। তাই নতুন K15 Turbo সিরিজ হাই পারফরমেন্স এবং আরও ভালো থার্মাল ম্যানেজমেন্ট সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
যারা মিড-রেঞ্জ সেগমেন্টে গেমিঙের পাশাপাশি হাই পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন, কোম্পানি এই Oppo K15 Turbo ও Turbo Pro ফোনদুটির মাধ্যমে সেইসব ইউজারদের টার্গেট করতে পারে। যারা গেমিং প্রেমী ও দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যাকআপের পাশাপাশি অ্যাকটিভ কুলিং ফ্যান, শক্তিশালী Dimensity 9500s চিপসেট এবং ফ্ল্যাট 1.5K ডিসপ্লে সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের কাছে ফোনগুলি আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
লঞ্চের পর Oppo K15 Turbo সিরিজ Redmi Turbo 5 Max এবং iQOO Neo সিরিজের ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা 30 থেকে 35 হাজার টাকা রেঞ্জে এমন একটি স্মার্টফোন খুঁজছেন, যা দীর্ঘক্ষণ পর্যন্ত গেম খেলার পরও অতিরিক্ত গরম কন্ট্রোল করতে পারে এবং ফ্ল্যাগশিপ-লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে, তাদের জন্য Oppo K15 Turbo বা Turbo Pro ফোনদুটি ভালো অপশন হতে পারে। আপাতত শুমাত্র ফোনগুলি প্রাথমিক তথ্য প্রকাশ্যে এসেছে, তবে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।










