Home খবর 8000mAh ব্যাটারি এবং IP69 রেটিং, 8GB RAM সহ চীনের বাজারে লঞ্চ হল OPPO K15s 5G স্মার্টফোন

8000mAh ব্যাটারি এবং IP69 রেটিং, 8GB RAM সহ চীনের বাজারে লঞ্চ হল OPPO K15s 5G স্মার্টফোন

আজ ওপ্পো হোম মার্কেট চীনে তাদের ‘কে’ সিরিজের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে নতুন OPPO K15s স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই 5G ফোনে 8000mAh Battery, 8GB RAM এবং MediaTek Dimensity 6360 MAX প্রসেসর সহ 50MP Camera দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO K15s 5G স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার ডিটেইলস সম্পর্কে।

OPPO K15s 5G ফোনের দাম 

চীনের বাজারে OPPO K15s 5G স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 6GB RAM + 128GB Storage অপশনের দাম 1999 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 28,600 টাকা এবং টপ ভেরিয়েন্ট 8GB RAM + 256GB Storage অপশনের দাম 2299 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 32,900 টাকা রাখা হয়েছে। নতুন ওপ্পো ফোনটি Wind Trail Purple এবং Shadow Gray কালার অপশনে সেল করা হবে।

OPPO K15s 5G ফোনের স্পেসিফিকেশন

OPPO K15s 5G ফোনে 2372 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.57-ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED flexible প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 397PPI সহ 1400nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির ফোনটিতে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

OPPO K15s 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড ColorOS 6 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে MediaTek Dimensity 6360 MAX প্রসেসর দেওয়া হয়েছে। এই 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনে ARM Mali-G57 MC2 জিপিইউ যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য OPPO K15s 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.9 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি সেন্সর এবং 10x digital zoom সাপোর্টেড সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য OPPO K15s 5G ফোনটিতে এফ/2.1 অ্যাপার্চারযুক্ত 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

OPPO K15s 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে শক্তিশালী 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে 7 বছরে ফোনটি 2000 বার চার্জ করার পরেও 80% এর চেয়ে বেশি ব্যাটারি হেলথ বজায় থাকবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট রয়েছে।

জানিয়ে রাখি গেমিং চলাকালীন ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 4300mm VC কুলিং সিস্টেম রয়েছে। ওপ্পো ফোনটিতে মিলিটারি গ্রেড সার্টিফাইড বডি দেওয়া হয়েছে। একইভাবে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP66, IP68 এবং IP69 রেটিং যোগ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনে Wi-Fi 5 এবং Bluetooth সহ NFC ও infrared সেন্সর রয়েছে।