Home খবর 6GB RAM, 6500mAh ব্যাটারি এবং 10x ডিজিটাল জুম সহ লঞ্চ হয়েছে OPPO K15x 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

6GB RAM, 6500mAh ব্যাটারি এবং 10x ডিজিটাল জুম সহ লঞ্চ হয়েছে OPPO K15x 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

চাইনিজ টেক কোম্পানি ওপ্পো তাদের নতুন লো বাজেট স্মার্টফোন হিসাবে OPPO K15x 5G স্মার্টফোন লঞ্চ করেছে। 6GB RAM সহ এই সস্তা 5G ফোনটি আপাতত চীনের বাজারে পেশ করা হয়েছে। এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর, 6500mAh ব্যাটারি এবং 45W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। ভারতের বাজারে এই ফোনটি লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

OPPO K15x 5G ফোনের স্পেসিফিকেশন

OPPO K15x 5G ফোনে 1570 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1125nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এর সঙ্গে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং যোগ করা হয়েছে।

এই ফোনটি Android 16 বেস্ড ColorOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য OPPO K15x 5G ফোনে MediaTek Dimensity 6360 চিপসেট রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর পাশাপাশি সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে ARM Mali-G57 GPU দেওয়া হয়েছে। স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের জন্য এতে LPDDR4X RAM যোগ করা হয়েছে।

OPPO K15x 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6500mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 15 ঘন্টা পর্যন্ত শর্ট ভিডিও স্ক্রলিং বা 30 ঘন্টা মিউজিক প্লেব্যাক উপভোগ করা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটির থিকনেস 8.61mm এবং ওজন 212 গ্ৰাম।

ফটোগ্রাফির জন্য OPPO K15x 5G ফোনে 10x ডিজিটাল জুমের ক্ষমতাসম্পন্ন 13MP রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনে Wi-Fi 5 ও Bluetooth এর সঙ্গে 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

OPPO K15x 5G ফোনের দাম

চীনে OPPO K15x 5G ফোনটি 6GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে আনা হয়েছে। এই দুটি মডেলের দাম রাখা হয়েছে যথাক্রমে 1699 ইউয়ান এবং 1999 ইউয়ান। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 24,299 টাকা এবং 28,599 টাকার কাছাকাছি। চীনের বাজারে এই ফোনটি Glacier White এবং Prism Purple কালার অপশনে সেল করা হবে।