10050mAh ব্যাটারি এবং 12 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ হল OPPO Pad Air5

চীনের বাজারে OPPO তাদের নতুন OPPO Pad Air5 ট্যাবলেটটি লঞ্চ করেছে। এটি কোম্পানির সবচেয়ে পাতলা ট্যাবলেট। iPhone 17 series এর মডেলগুলির চেয়েও কম OPPO Pad Air5 ট্যাবলেটটির থিকনেস 6.83mm রাখা হয়েছে। এই ট্যাবলেটটি স্টাইলিশ লুক এবং অ্যাডভান্স ফিচার সহ লঞ্চ করা হয়েছে। নিচে আইফোনের চেয়েও পাতলা OPPO Pad Air5 ট্যাবলেটের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Oppo Pad Air5 ট্যাবলেটটি Android 16 এবং OxygenOS 16 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4nm ফ্যাব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300 Ultra অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য ট্যাবলেটটিতে ARM Mali-G615 MC2 GPU রয়েছে।

OPPO Pad Air5 ট্যাবলেটটিতে 2800 × 1980 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 12.1 ইঞ্চির 2.8K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই LCD প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 900 নিটস পীক ব্রাইটনেস, 284 PPI এবং 98% DCI-P3 কালার আউটপুট সাপোর্ট করে। দীর্ঘক্ষণ পর্যন্ত ট্যাবলেটে ভিডিও দেখা বা গেম খেলার পরও চোখ সুরক্ষিত রাখার জন্য স্ক্রিনে TÜV Rheinland Smart Care 4.0 সার্টিকেশন রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Pad Air5 ট্যাবলেটিতে 10,050mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 15 ঘন্টা ভিডিও প্লেব্যাক বা 53 ঘন্টা মিউজিক প্লে টাইম উপভোগ করা যায়। একইসঙ্গে দ্রুত চার্জিংয়ের জন্য ট্যাবলেটটিতে 33W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়া এই Oppo ট্যাবলেটে 6.5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য OPPO Pad Air5 ট্যাবলেটের ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে অনলাইন ক্লাস বা ভিডিও কনফারেন্সিংয়ের জন্য ট্যাবলেটের ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে। এই ট্যাবলেটটিতে কোয়াড স্পিকার, Wi-Fi 6, Bluetooth 5.4, Type-C পোর্ট এবং ফেস আনলক ফিচার রয়েছে। এছাড়া OPPO Pad Air5 ট্যাবলেটে সিম কার্ডও ব্যাবহার করা যাবে।

OPPO Pad Air5 Wi-Fi মডেলটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ট্যাবলেটের ভ্যানিলা মডেল 8GB RAM ও 128GB স্টোরেজ অপশনের দাম 1899 ইউয়ান (প্রায় 24,249 টাকা) এবং 8GB + 256GB ভেরিয়েন্টের দাম 2199 ইউয়ান (প্রায় 28 হাজার টাকা) ও 12GB + 256GB অপশনের দাম 2499 ইউয়ান (প্রায় 31 হাজার টাকা) রাখা হয়েছে।

সিম সাপোর্টেড OPPO Pad Air5 5G ট্যাবলেটটির 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 2399 ইউয়ান অর্থাৎ প্রায় 30,500 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এছাড়া কোম্পানির OPPO Pad Air5 ট্যাবলেটটির Soft Light কালার অপশনের দাম 2399 ইউয়ান অর্থাৎ প্রায় 30,500 টাকা রাখা হয়েছে।

 

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here