ওপ্পো ভারতের বাজারে তাদের OPPO Reno 14 এবং OPPO Reno 14 Pro ফোনগুলি পেশ করেছে। ওপ্পোর পক্ষ থেকে এই ফোনগুলির সঙ্গে একটি নতুন OPPO Pad SE ট্যাবলেটও লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক স্টাইলিশ লুক, বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং অ্যাডভান্স ফিচার সহ OPPO Pad SE ট্যাবলেটের দাম ও স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
OPPO Pad SE এর দাম
- 4GB RAM + 128GB Storage (Wi-Fi) – 13,999 টাকা
- 6GB RAM + 128GB Storage (LTE) – 15,999 টাকা
- 8GB RAM + 128GB Storage (LTE) – 16,999 টাকা
ভারতের বাজারে OPPO Pad SE ট্যাবলেটটি ওয়াইফাই এবং এলটিই দুটি মডেলে লঞ্চ করা হয়েছে। ওয়াইফাই মডেলের 4GB RAM সহ 128GB স্টোরেজ অপশনের দাম 13,999 টাকা এবং এলটিই অর্থাৎ সিম সাপোর্টেড মডেলের 6GB RAM ভেরিয়েন্টের দাম 15,999 টাকা ও 8GB RAM ভেরিয়েন্টের দাম 16,999 টাকা রাখা হয়েছে।
ভারতীয় বাজারে 12 জুলাই থেকে OPPO Pad SE ট্যাবলেটটি Starlight Silver এবং Twilight Blue এর মতো কালার অপশনে সেল শুরু হবে। সেল শুরু হিসাবে কোম্পানির পক্ষ থেকে ট্যাবটিতে 1,000 টাকা ছাড় দেওয়া হবে। ওপ্পো ট্যাবলেটটি শপিং সাইট ফ্লিপকার্ট সহ রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে।
OPPO Pad SE এর স্পেসিফিকেশন
ডিসপ্লে
OPPO Pad SE ট্যাবটিতে 1920×1200 পিক্সেল রেজোলিউশন এবং 16:10 অ্যাস্পেক্ট রেশিও সাপোর্টেড 11 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। স্মুথ স্ক্রলিঙ্গের জন্য 90Hz রিফ্রেশ রেট রয়েছে। ইনডোর এবং আউটডোরে দারুণ ভিউইং এক্সপিরিয়েন্সের জন্য 500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে ট্যাবে ‘Eye-Care Display’ ফিচার যোগ করা হয়েছে।
প্রসেসর
OPPO Pad SE ট্যাবটিতে 6nm ফেব্রিকেশনে তৈরি MediaTek এর Helio G100 প্রসেসর দেওয়া হয়েছে। এই অক্টা-কোর প্রসেসর CPU 2x Cortex-A76 এবং 6x Cortex-A55 কোর সহ 2.2GHz পিক ক্লক স্পীডে কাজ করে। গ্রাফিক্সের জন্য ট্যাবটিতে Mali-G57 MC2 GPU রয়েছে। এই ট্যাবলেটটি Android 15 এবং ColorOS 15.0.1 অপারেটিং সিস্টেম সহ কাজ করে। এতে একটি সুন্দর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস পাওয়া যায়।
স্টোরেজ
ট্যাবলেটে মাল্টিটাস্কিং এবং পারফরমেন্স ভালো করার জন্য এটি 6GB RAM এবং 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এতে LPDDR4x RAM সাপোর্ট করে। ভারতের বাজারে ট্যাবটিতে 128GB এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। এতে UFS 2.2 Storage ফিচার রয়েছে। এই কম্বিনেশন দৈনন্দিন কাজ এবং মাল্টিটাস্কিঙের জন্য যথেষ্ট।
ক্যামেরা
OPPO Pad SE ট্যাবলেটটির উভয় প্যানেলে 5MP ক্যামেরা দেওয়া হয়েছে। এই ট্যাবের রেয়ার ক্যামেরার সাহায্যে 1080p ভিডিও রেকর্ডিং 30fps তে সাপোর্ট করে। এটি ডকিউমেন্টারি স্ক্যানিং এবং নরমাল ফটোগ্রাফির জন্য উপযোগী। একইভাবে ফ্রন্ট ক্যামেরা সেটআপে 5MP লেন্সের সাহায্যে ভিডিও কল এবং অনলাইন কল করা যাবে।
ব্যাটারি
এই ট্যাবলেটটিতে 33W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 9340mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারিতে ক্রমাগত 11 ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়া ট্যাবটিতে একটি Advanced Smart Power Saving Mode রয়েছে, এর মাধ্যমে ট্যাবলেটটি একটানা 7 দিন পর্যন্ত ব্যাবহার না হলে অটোমেটিক পাওয়ার অফ হয়ে যাবে এবং 800 দিন পর্যন্ত ইনটেলিজেন্ট স্ট্যানবাই পাওয়া যাবে।
OPPO Pad SE এর ফিচার
- এই ট্যাবলেটটিতে Bluetooth 5.4 এবং USB Type-C পোর্ট সাপোর্ট করে।
- দুর্দান্ত কানেক্টিভিটির জন্য ট্যাবটিতে 4G LTE এবং Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz) রয়েছে।
- এই ট্যাবলেটের থিকনেস মাত্র 7.39mm, তবে সফট লাইট ভেরিয়েন্টের ওজন 527 গ্রাম।
- চোখের সুরক্ষার জন্য স্ক্রিনে Low Blue Light এবং Flicker-Free সার্টিফিকেশন দেওয়া হয়েছে।











