Home খবর ইন-ডিসপ্লে সেলফি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে সামনে এল ওপ্পো আর19, এর লুক সবচেয়ে আলাদা

ইন-ডিসপ্লে সেলফি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে সামনে এল ওপ্পো আর19, এর লুক সবচেয়ে আলাদা

ওপ্পো মার্চ মাসে তাদের আর স্মার্টফোন সিরিজে আর15 স্মার্টফোন লঞ্চ করেছিল যা নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছিল। এর নচে সেলফি ক‍্যামেরা দেওয়া ছিল। ফোনটি লঞ্চের কয়েক মাসের মধ্যে কোম্পানি এই ফোনটির অ্যাডভান্স করে আর17 লঞ্চ করে যা “ভি” শেপের ওয়াটারড্রপ ডিসপ্লেযুক্ত। এবং এই ছোটো নচের মধ্যেই ফ্রন্ট ক‍্যামেরা ছিল। ওপ্পো এবার এই সিরিজকে আরও অ্যাডভান্স করে আর19 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এবং এতে কোনো নচ থাকবে এবং এতে ইন ডিসপ্লে ফ্রন্ট ক‍্যামেরা থাকবে।

ওপ্পো আর19 চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে দেখা গেছে। ওয়েইবোতে ওপ্পো আর19 এর ফোটো শেয়ার করা হয়েছে। এই ফোটোয় ফোনটির ফ্রন্ট ও রেয়ার উভয় প‍্যানেল দেখানো হয়েছে। ওপ্পো আর19 এর ডিসপ্লে আজ পর্যন্ত লঞ্চ হ‌ওয়া সব ফোনের থেকে আলাদা এবং বিশেষ। ফোনটির ডিসপ্লেতে কোনো ফিজিক্যাল বাটন বা নচ দেওয়া হয়নি। ডিসপ্লের ওপর দিকে ছোট সেলফি ক‍্যামেরা সেন্সর দেখা গেছে যা নচে নয় বরং ডিসপ্লের মধ্যে অবস্থিত।

ফোনটিতে বড় বেজল লেস ডিসপ্লে দেখা গেছে যার মধ্যে বডি পার্ট নেই বললেই চলে। ফোনটির তিনদিক সম্পূর্ণ বেজল লেস এবং নিচের দিকে সামান্য বডি পার্ট আছে। ওপ্পো আর19 এর ডিসপ্লেতে একটি মাত্র সেন্সর আছে যা হল ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর। ডিসপ্লেতেই নিচের দিকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কথাও জানা গেছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও বাদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন দেওয়া হয়েছে।

ওপ্পো আর19 এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেন্সর দেখা গেছে। রেয়ার ক‍্যামেরা সেন্সরদুটি ভার্টিক‍্যাল শেপে ফোনের মাঝামাঝি অবস্থিত এবং এর ঠিক নিচে এল‌ইডি ফ্ল‍্যাশ আছে। ক‍্যামেরা সেট‌আপের নিচে ওপ্পোর লোগো দেখা গেছে। ফোটোয় ওপ্পো আর19 এর নিচের প‍্যানেলে 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও ইউএসবি পোর্ট দেখানো হয়েছে। ফোনটির ওপর ও নিচের দিকে অ্যান্টেনা ব‍্যান্ড ডিজাইন আছে।

ওপ্পোর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি, তাই ফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কে সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়। ওপ্পো আর19 এর ফোটোয় এক তারিখ লেখা আছে, মনে করা হচ্ছে এটি আগামী বছর অর্থাৎ 2019 এর মার্চ মাসে পেশ করা হবে।