Home খবর ভারতে শীঘ্রই লঞ্চ হবে OPPO Reno 10 সিরিজ, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

ভারতে শীঘ্রই লঞ্চ হবে OPPO Reno 10 সিরিজ, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

Oppo সম্প্রতি চীনে তাদের Reno 10 সিরিজ লঞ্চ করেছে। এর সিরিজটির অধীনে তিনটি মোবাইল ফোন OPPO Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+ লঞ্চ হয়েছে। সম্প্রতি এই সিরিজের ভারত লঞ্চ সম্পর্কিত একটি নতুন লিক সামনে এসেছে, যেখানে এই সিরিজের লঞ্চের টাইমলাইনের পাশাপাশি ফোনগুলির দামের পরিসরও শেয়ার করা হয়েছে। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারিসহ চীনে লঞ্চ হল Vivo Y35+ 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

ভারতে এইসময় লঞ্চ হবে OPPO Reno 10 সিরিজ (লিক)

লিক রিপোর্ট অনুসারে Oppo Reno 10 সিরিজটি ভারতে জুন মাসে লঞ্চ হবে। যদিও এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি তবে অনুমান করা হচ্ছে যে ফোনগুলি জুন মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই লঞ্চ করা হবে। লিক রিপোর্ট অনুযায়ী এই সিরিজের স্মার্টফোনগুলি Silver Grey, Confidential Black এবং Dream Gold কালার অপশনে সেলের জন্য পাওয়া যাবে৷

ভারতে OPPO Reno 10 সিরিজের দাম (লিক)

OPPO Reno 10 ফোনের দাম

লিক রিপোর্টে অনুসারে, Oppo Reno 10 5G ফোনটি ভারতে 8GB RAM মেমরিতে লঞ্চ করা হবে, যার সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। এই ভেরিয়েন্টের দাম 31,000 টাকা থেকে শুরু করে 33,000 টাকার মধ্যে হতে পারে৷ আরও পড়ুন: 4,700mAh ব্যাটারি সহ জুলাই মাসে লঞ্চ হবে Nothing Phone (2) জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

OPPO Reno 10 Pro ফোনের দাম

Reno 10 Pro মডেলটি 12GB RAM + 256GB স্টোরেজ সহ মার্কেটে আসতে পারে। লিক রিপোর্ট অনুসারে, এই OPPO মোবাইলের দাম 35,000 থেকে 39,000 টাকার মধ্যে হতে পারে।

OPPO Reno 10 Pro+ ফোনের দাম

Oppo Reno 10 Pro+ ফোনটি এই সিরিজের সবচেয়ে বড় মডেল এবং এটি 12GB RAM এবং 256GB মেমরি সাপোর্ট করবে। রিপোর্ট অনুযায়ী এই ফোনের দাম 41,000 থেকে 43,000 টাকার মধ্যে হতে পারে। আরও পড়ুন: Dimensity 8050 প্রসেসরসহ শীঘ্রই লঞ্চ হবে Vivo S17t স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

OPPO Reno 10 Pro+ 5G ফোনের স্পেসিফিকেশন

চীনে Oppo Reno 10 Pro ফোনটি MediaTek Dimensity 8200 Octacore প্রসেসরে লঞ্চ করা হয়েছে। Oppo Reno 10 5G ফোনটি Qualcomm Snapdragon 778G Octacore প্রসেসরে লঞ্চ হয়েছে। এই দুটি ফোনেই 32 মেগাপিক্সেল সেলফি সেন্সর সাপোর্ট রয়েছে। এই দুটি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

আরও পড়ুন: লঞ্চের আগে লিক হল ASUS Zenfone 10 ফোনের দাম এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন