ওপ্পো রেনো 12 সিরিজ বাজারে লঞ্চ হওয়ার জন্য প্রস্তুত। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 23 মে চীনে নতুন রেনো স্মার্টফোন পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সিরিজের আসন্ন ফোনের নাম জানানো হয়নি, কিন্তু আগামী 23 মে OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের লঞ্চ ডিটেইলস এবং লিক স্পেসিফিকেশন সম্পর্কে।
OPPO Reno 12 series এর লঞ্চ ডিটেইলস
আগামী 23 মে চীনে ওপ্পো রেনো 12 সিরিজ লঞ্চ করা হবে। এই দিন কোম্পানি চীনে তাদের লঞ্চ ইভেন্ট বিকেল 4টের সময় যা ভারতীয় সময় অনুযায়ী দুপুর 1টা 30 মিনিটে শুরু করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আগামী 23 মে লঞ্চ হওয়া স্মার্টফোনের নাম সম্পর্কে জানানো হয়নি, কিন্তু আপকামিং ওপ্পো ফোন Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোন হবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি পরের মাসে অর্থাৎ জুন মাসের মধ্যে OPPO Reno 12 স্মার্টফোন ভারতে লঞ্চ করা হয়ে যাবে।
OPPO Reno 12 series এর স্পেসিফিকেশন (লিক)
- ডিসপ্লে: OPPO Reno 12 স্মার্টফোনে 6.7 ইঞ্চির বড়ো ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে পাঞ্চ-হোল স্টাইলের ডিসপ্লে সহ 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে।
- প্রসেসর: লিক অনুযায়ী OPPO Reno 12 স্মার্টফোনে MediaTek Dimensity 9200 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত Reno 12 স্মার্টফোনের চিপসেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু এই ফোনটি এই প্রসেসর সহ আসবে বলেই আশা করা হচ্ছে।
- ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য OPPO Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোনে 50MP Selfie Camera সহ বাজারে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 50MP ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে।
- ব্যাটারি: লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হবে। চার্জিঙের জন্য Reno 12 Pro ফোনে 80ওয়াট ফাস্ট চার্জিং এবং Reno 12 ফোনে 67ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।










