ওপ্পোর পক্ষ থেকে অফিসিয়ালি Reno 13 সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে জানিয়ে দিয়েছে। এই সিরিজের অধীনে OPPO Reno 13 এবং OPPO Reno 13 Pro স্মার্টফোন চীনে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের সঙ্গে Enco R3 Pro এবং OPPO Pad 3 পেশ করা হবে। একটি লাইভ ইভেন্টের মাধ্যমে এই সমস্ত প্রোডাক্ট লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের কনফার্ম লঞ্চ ডেট এবং সম্ভাব্য স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
OPPO Reno 13 সিরিজের কনফার্ম লঞ্চ ডেট
- চীনের ওপ্পো ওয়েবসাইটে Reno 13 সিরিজের মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে।
- সাইটের টিজারের মাধ্যমে 25 নভেম্বর OPPO Reno 13 এবং OPPO Reno 13 Pro স্মার্টফোনটি লঞ্চ করা হবে বলে জানা গেছে।
- 25 নভেম্বর চীনে OPPO Reno 13 সিরিজ সন্ধ্যা 7:00টা CST (ভারতীয় সময় অনুযায়ী 4:30টা) সময় লঞ্চ হবে।
- লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে স্টোরেজ এবং ডিজাইন ডিটেইলস শেয়ার করা হয়েছে। আপকামিং সিরিজের ফোনে ফ্ল্যাট স্ক্রিন এবং ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে।
- লিস্টিঙের মাধ্যমে Reno 13 ফোনে 12GB + 256GB, 12GB + 512GB, 16GB + 256GB, 16GB + 512GB এবং 16GB + 1TB স্টোরেজ অপশন সহ মডেল লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে।
- OPPO Reno 13 Pro ফোনটি পার্পল কালারে 12GB + 256GB, 12GB + 512GB, 16GB + 512GB এবং 16GB + 1TB স্টোরেজ অপশন সহ মডেল টিজ করা হয়েছে।
- দুটি ফোনেই মেটাল ফ্রেম এবং উপরে আইআর ব্লাস্টার ফিচার দেওয়া হয়েছে।
Oppo Reno 13 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Oppo Reno 13 ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.59 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে OPPO Reno 13 Pro ফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.83 ইঞ্চির 1.5K রেজোলিউশন সহ ডিসপ্লে থাকতে পারে।
- প্রসেসর: Oppo Reno 13 এবং 13 Pro ফোন চীনে Dimensity 8350 SoC প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। তবে ভারতে এবং গ্লোবাল বাজারের মডেলে Dimensity 8300 চিপসেট থাকবে বলে জানা গেছে।
- ক্যামেরা: Oppo Reno 13 এবং 13 Pro ফোনের ফ্রন্ট প্যানেলে 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। তবে Oppo Reno 13 ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল লেন্স সেটআপ দেওয়া হতে পারে। 13 Pro ফোনে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি, জুমের জন্য 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে।
- ব্যাটারি: Oppo Reno 13 ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,600mAh ব্যাটারি দেওয়া হতে পারে। তবে 13 Pro ফোনে ওয়্যার এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,900mAh ব্যাটারি থাকতে পারে।
- অপারেটিং সিস্টেম: Oppo Reno 13 এবং 13 Pro ফোনদুটি ColorOS 15 সহ লঞ্চ করা হবে। এছাড়া জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি রেটিং দেওয়া হবে।











