আগামী মাসে OPPO গ্লোবাল মার্কেটে তাদের ক্যামেরা সেন্ট্রিক প্রিমিয়াম মিড রেঞ্জ ফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়াল ঘোষণা না হলেও, ইতিমধ্যে ভারতে আসন্ন OPPO Reno 13 ফোনের লাইভ ইমেজ লিক হয়ে গেছে। জানিয়ে রাখি ইতিমধ্যে চীনে OPPO Reno 13 5G সিরিজ লঞ্চ হয়ে গেছে এবং এই সিরিজের অধীনে বেস ও প্রো মডেল গ্লোবাল বাজারে পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Reno 13 ফোনের লেটেস্ট ডিটেইলস সম্পর্কে।
OPPO Reno 13 ফোনের লাইভ ইমেজ (লিক)
ইতিমধ্যে চীনে OPPO Reno 13 সিরিজ লঞ্চ হয়ে গেছে, তাই ফোনটির ডিজাইন আগেই জানা হয়ে গেছে। তবে আমরা OPPO Reno 13 ফোনটির যে লিক ইমেজ পেয়েছি সেটি ডার্ক ব্লু বা পার্পল কালার অপশন হতে পারে। এটি এক্সক্লুসিভভাবে ভারতীয় বা গ্লোবাল মার্কেটে আনা হতে পারে।
ছবিতে OPPO Reno ফোনে “AI” ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং রিং শেপের ফ্ল্যাশ লাইট দেখা গেছে। ফোনটির সাইডে অ্যান্টেনা ব্যান্ড মেটাল ফ্রেমের আভাস পাওয়া গেছে। এছাড়া ফোনটির ক্যামেরা বাম্প ও গ্লাস ব্যাক একটিই গ্লাসের টুকরো দিয়ে তৈরি বলে মনে হচ্ছে। তবে ক্যামেরা সেটআপের চারদিকে একটি অন্য রঙের শেড রয়েছে।
জানিয়ে রাখি আগের OPPO Reno 12 ফোনটি ভারতে 32,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। একইসঙ্গে এই ফোনটি আমাদের ইন্ডিয়ান গ্যাজেট অ্যাওয়ার্ডস 2024 এর বেস্ট সেলফি ক্যামেরা অ্যাওয়ার্ড জিতে নিয়েছে।
OPPO Reno 13 ফোনের স্পেসিফিকেশন (চিন)
- ডিসপ্লে: চীনে OPPO Reno 13 ফোনে 2760 x 1256 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5কে আলট্রা হাই ডেফিনেশন ডিসপ্লে দেওয়া হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্টাইলের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 1200nits ব্রাইটনেস এবং 3840Hz PWM ডিমিং সাপোর্ট করে।
- প্রসেসর: OPPO Reno 13 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং ColorOS 15.0 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এতে 3.35GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত Arm Cortex-A715 কোর এবং Cortex-A510 কোর রয়েছে। এই প্রসেসরে MediaTek NPU 780 AI দেওয়া হয়েছে।
- স্টোরেজ: OPPO Reno 13 ফোনটির মোট পাঁচটি ভেরিয়েন্ট চীনের বাজারে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে দুটি মডেলে 12GB RAM এর সঙ্গে 256GB এবং 512GB স্টোরেজ যোগ করা হয়েছে। ফোনটির বাকি তিনটি ভেরিয়েন্টে 16GB RAM এর সঙ্গে 256GB, 512GB ও 1TB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনটিতে LPDDR5X RAM + UFS 3.1 ROM টেকনোলজি দেওয়া হয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OPPO Reno 13 ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony OIS প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 13 ফোনটিতে 5,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
- অন্যান্য ফিচার: OPPO Reno 13 ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP69 রেটিং দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে infrared sensor, Wi-Fi 6, Bluetooth 5.4 এবং স্টেরিও স্পিকার যোগ করা হয়েছে।










