আগামী 9 জানুয়ারি ভারতে OPPO Reno 13 এবং Reno 13 Pro স্মার্টফোন লঞ্চ হবে। তবে এই ফোনগুলি ভারতে আসার আগেই কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল বাজারে এই সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দেওয়া হয়েছে। এই নতুন ফোনটি OPPO Reno 13F নামে পেশ করা হয়েছে এবং ফোনটি 5G ও 4G উভয় মডেলে সেল করা হবে। নিচে এই ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
OPPO Reno 13F ফোনের স্পেসিফিকেশন
- 6.67″ 120Hz AMOLED ডিসপ্লে
- Qualcomm Snapdragon 6 Gen 1 (5G)
- MediaTek Helio G100 (4G)
- 50MP OIS ট্রিপল রেয়ার ক্যামেরা
- 32MP ফ্রন্ট ক্যামেরা
- 5,800mAh ব্যাটারি
- 45W SUPERVOOC চার্জিং
পারফরমেন্স
OPPO Reno 13F ফোনের 5G মডেলে 2.8GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6 Gen 1 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এতে Adreno 710 GPU রয়েছে।
একইভাবে ফোনটির 4G মডেলে 2.2GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G100 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে ARM G57 GPU যোগ করা হয়েছে। এই ফোনের উভয় মডেল অ্যান্ড্রয়েড 15 এবং ColorOS 15.0 সহ পেশ করা হয়েছে।
ডিসপ্লে
OPPO Reno 13F 5G এবং 4G ফোনে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে। উভয় ফোনের ডিসপ্লে Rigid AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট ও 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই দুটি ফোনেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য OPPO Reno 13F ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP OIS প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি
পওর ব্যাকআপের জন্য OPPO Reno 13F 5G এবং OPPO Reno 13F 4G উভয় ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,800mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
অন্যান্য ফিচার
কানেক্টিভিটির জন্য এই ফোনে WiFi 5 এবং Bluetooth 5.3 এর সঙ্গে NFC ফিচার রয়েছে। এই ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP69 রেটিং দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 30 মিনিট পর্যন্ত 2 মিটার গভীর জলের তলায় থাকলেও কোনো ক্ষতি হবে না।
