Oppo শীঘ্রই একটি নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এক্সপার্টপিক্সের রিপোর্ট অনুযায়ী, এই ফোনটির মডেল নাম্বার CPH2737। ইতিমধ্যে এই ফোনটি TUV Rheinland, GCF, BIS (ভারত), EEC (ইউরোপ), IMDA (সিঙ্গাপুর) এবং SDPPI (ইন্দোনেশিয়া) এর মতো বিভিন্ন সার্টিফিকেশন প্ল্যাটফর্মে লিস্টেড হয়ে গেছে। গতকাল এই ফোনটি UAE এর TDRA এবং থাইল্যান্ডের NBTC ডেটাবেসে দেখা গেছে। এই সার্টিফিকেশনের মাধ্যমে ফোনটির নাম জানা গেছে। এই ফোনটি Oppo Reno 14 5G নামে পেশ করা হবে। এই মাসের শুরুতেই Oppo চীনে তাদের Reno 14 এবং Reno 14 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতে জুলাই মাসের প্রথম সপ্তাহে Reno 14 সিরিজ লঞ্চ করা হতে পারে। একাধিক সার্টিফিকেশন সাইটে লিস্টেড হওয়ার ফলে মনে করা হচ্ছে ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে।
একাধিক সার্টিফিকেশন পেয়েছে Oppo Reno 14 5G
- Oppo CPH2737 ফোনটি TDRA, NBTC, TUV, GCF, BIS, EEC, IMDA এবং SDPPI সার্টিফিকেশন প্ল্যাটফর্মের অনুমোদন পেয়েছে।
- এই ফোনটি ইমপোর্ট এবং এক্সপোর্ট ডেটাবেসেও দেখা গেছে। এর মধ্যে TDRA এবং NBTC লিস্টিং থেকে নিশ্চিত হওয়া গেছে এই ফোনটির নাম Oppo Reno 14 5G রাখা হবে।
- TUV সার্টিফিকেশন থেকে জানা গেছে এই ফোনটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। তবে অন্যান্য লিস্টিং থেকে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি।
Oppo Reno 14 5G ফোনের স্পেসিফিকেশন
গ্লোবাল Reno 14 মডেলে এই ফোনের চাইনিজ ভার্সনের মতোই স্পেসিফিকেশন থাকতে পারে। চাইনিজ মডেলের স্পেসিফিকেশন নিম্নরূপ
- ডিসপ্লে: 6.59-ইঞ্চির OLED, 1.5K রেজলিউশ্ন, 120Hz রিফ্রেশ রেট
- প্রসেসর: MediaTek Dimensity 8350 প্রসেসর
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 15 বেসড ColorOS 15
- ক্যামেরা: 50MP (অটো ফোকাস) ফ্রন্ট ক্যামেরা এবং 50MP (OIS) প্রাইমারি + 8MP আলট্রা ওয়াইড + 50MP (3.5x পেরিস্কোপ, OIS) সহ ট্রিপল রেয়ার ক্যামেরা।
- ব্যাটারি: 6,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং ফিচার
- স্টোরেজ: চীনে এই ফোনের 16GB পর্যন্ত LPDDR4x RAM এবং 1TB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ পেশ করা হয়েছে।
Reno 14 ফোনটি পুরনো Oppo Reno 13 ফোনের সাক্সেসার হিসাবে পেশ করা হবে। এই বছরের শুরুর দিকে এই ফোনটি গ্লোবাল বাজারে পেশ করা হয়েছিল। Reno 13 ফোনে 50MP + 8MP (আলট্রা ওয়াইড) + 2MP (ডেপ্থ) ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছিল। আপকামিং Reno 14 ফোনের ফটোগ্রাফি সেগমেন্টের যথেষ্ট উন্নতি করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটির 50MP পেরিস্কোপ লেন্স বিশেষভাবে উল্লেখযোগ্য।










