2,000 টাকা পর্যন্ত বাড়ানো হল OPPO Reno 15 5G স্মার্টফোনের দাম, জেনে নিন নতুন প্রাইস

OPPO এর মিড-প্রিমিয়াম OPPO Reno 15 5G স্মার্টফোনের দাম বাড়ানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে পাওয়া নতুন তথ্য অনুযায়ী 2026 সালের 25 এপ্রিল থেকে ফোনের সমস্ত ভেরিয়েন্টের দাম বেড়ে গেছে। বর্তমানে OPPO Reno 15 5G ফোনটি কেনার জন্য ইউজারদের বেশি টাকা খরচ করতে হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Reno 15 5G ফোনের নতুন দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Oppo Reno 15 5G ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 45,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, এখন এই ভেরিয়েন্টের দাম বাড়িয়ে 47,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে 12GB + 256GB স্টোরেজ অপশনের দাম 48,999 টাকা বেড়ে 50,999 টাকা হয়ে গেছে। এছাড়া আগে টপ ভেরিয়েন্ট 12GB + 512GB স্টোরেজ অপশন 53,999 টাকা দামে সেল করা হত, বর্তমানে 55,999 টাকা দামে কেনা যাচ্ছে। অর্থাৎ সমস্ত ভেরিয়েন্টের দাম প্রায় 2,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

OPPO Reno 15 5G ফোনে 6.59-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 1200nits ব্রাইটনেস এবং Splash Touch ও Glove Touch সাপোর্ট রয়েছে। ফলে ভেজা হাতে এবং গ্লাভস পড়েও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।

প্রসেসিঙের জন্য OPPO Reno 15 5G ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর রয়েছে। এই ফোনটি ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে AI HyperBoost 2.0, Trinity Engine এবং Luminous Rendering Engine এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে। এর ফলে গেমিং এবং মাল্টিটাস্কিঙের সময় স্মুথ এক্সপেরিয়েন্স পাওয়া যায়। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 5 জেনারেশন ColorOS আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

OPPO Reno 15 5G ফোনে 50MP AI Portrait ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। অপরদিকে ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি OIS সেন্সর, 50MP 3.5x টেলিফটো পোর্ট্রেট লেন্স এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই ক্যামেরায় AI Portrait Glow, PureTone টেকনোলজি এবং মাল্টি-ফোকাল-লেন্থ 4K 60fps HDR Ultra-স্টেডি ভিডিও ফিচার দেওয়া হয়েছে। এই ক্যামেরা ভারতীয় স্কিন টোন এবং লাইটিং কন্ডিশন অনুযায়ী অপ্টিমাইজ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য OPPO Reno 15 5G ফোনে 6500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 10 মিনিট চার্জ করে এই ফোনে এক ঘন্টার চেয়েও বেশি সময় পর্যন্ত সোশ্যাল মিডিয়া এবং ভিডিও স্ট্রিমিং উপভোগ করা যাবে।

OPPO Reno 15 5G ফোনের দাম বেড়ে গেলেও মিড-প্রিমিয়াম সেগমেন্টে এটি একটি দারুণ অপশন হয়ে উঠতে পারে। তবে এই ফোনের দাম বেশি মনে হলে, ইউজাররা বাজারে উপস্থিত শক্তিশালী প্রসেসর সহ iQOO 15R, Motorola Signature বা OnePlus 15R ফোনগুলি কিনতে পারেন। এই তিনটি ফোনের দাম OPPO Reno 15 5G ফোনের কাছাকাছি হলেও, এই প্রাইস রেঞ্জে একটি ভালো অপশন হতে পারে। ইউজাররা নিজেদের পছন্দ মতো স্মার্টফোন কিনতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here