200MP ক্যামেরা সহ পেশ হতে চলেছে OPPO Reno 15 Pro এবং Reno 15 স্মার্টফোন, থাকবে 6000mAh ব্যাটারি

জুলাই মাসে ওপ্পো ভারতে তাদের ‘রেনো 14’ সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজের অধীনে OPPO Reno 14 এবং Reno 14 Pro ফোনগুলি লঞ্চ করা হয়েছিল। এবার শীঘ্রই এই সিরিজের সাক্সেসার লঞ্চের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসে OPPO Reno 15 সিরিজ লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। এই সিরিজ প্রথমে চীনে এবং পরবর্তীকালে ভারত সহ অন্যান্য বাজারে পেশ করা হবে। নতুন লিকের মাধ্যমে OPPO Reno 15 Pro এবং Reno 15 ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

নভেম্বর মাসে OPPO Reno 15 সিরিজ লঞ্চ করা হতে পারে। কোম্পানি এই সিরিজে তিনটি মডেল পেশ করবে বলে জানা গেছে। এই সিরিজের অধীনে OPPO Reno 15, Reno 15 Pro এবং Reno 15 Pro Max ফোনগুলি লঞ্চ করা হবে। গ্যাজেটডেটার মাধ্যমে OPPO Reno 15 এবং Reno 15 Pro ফোনের স্পেসিফিকেশন জানানো হয়েছে। লিক অনুযায়ী ফোনদুটিতে Dimensity 8000 Series প্রসেসর দেওয়া হতে পারে।

জানিয়ে রাখি OPPO Reno 14 ফোনে ডায়মেনসিটি 8350 প্রসেসর এবং Reno 14 Pro ফোনে ডায়মেনসিটি 8450 প্রসেসর দেওয়া হয়েছিল। তাই এইবার OPPO Reno 15 এবং Reno 15 Pro ফোনটি মিডিয়াটেক Dimensity 8500 Ultra প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত এই প্রসেসর বাজারে পেশ করা হয়নি। অর্থাৎ বিশ্বের প্রথম ওপ্পো ফোনগুলিতে মিডিয়াটেক Dimensity 8500 Ultra প্রসেসর ব্যবহার করা হবে।

ফটোগ্রাফির দিক দিয়ে OPPO Reno 15 ফোনটি আকর্ষণীয় হয়ে উঠবে। লিক অনুযায়ী Reno 15 Pro ফোনটিতে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সের এবং 50 মেগাপিক্সেল periscope telephoto লেন্স ও 50 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। একইভাবে ভ্যানিলা মডেল Reno 15 ফোনে 50MP প্রাইমারি সেন্সর ও 50MP telephoto লেন্স এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে।

লিক অনুযায়ী OPPO Reno 15 ফোনটিতে 6.59 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। অন্যদিকে Reno 15 Pro 5G ফোনে 6.31 ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। তবে সবচেয়ে বড় কথা সিরিজের ভ্যানিলা মডেলের ডিসপ্লে বড় এবং প্রো মডেলের ডিসপ্লে ছোট। অন্যদিকে রিপোর্ট অনুযায়ী উভয় ফোনেই ফ্ল্যাট ডিসপ্লেতে OLED প্যানেল ব্যাবহার করা হবে এবং স্ক্রিন 1.5K রেজোলিউশন ও 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

লিক রিপোর্টের মাধ্যমে পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 15 ফোনটিতে 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে বলে জানা গেছে। অন্যদিকে OPPO Reno 15 Pro ফোনটি 6,000mAh এর চেয়ে বড় ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি OPPO Reno 14 5G ফোনের দাম ভারতে প্রাথমিক দাম 37,999 টাকা এবং Reno 14 Pro 5G ফোনের 49,999 টাকা রাখা হয়েছিল। তাই আপকামিং Reno 15 সিরিজ প্রায় একই দামে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। OPPO Reno 15 ফোনের দাম 35-40 হাজার টাকা এবং Reno 15 Pro ফোনের দাম 42-48 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here