মে মাসে Oppo তাদের Reno 14 সিরিজ চীনের বাজারে লঞ্চ করেছিল। এই মাসে সিরিজের অধীনে Oppo Reno 14 এবং Oppo Reno 14 Pro ফোনগুলি ভারতের বাজারেও পেশ করা হয়েছে। এবার সম্প্রতি লিকের মাধ্যমে এই সিরিজের নেক্সট জেনারেশন Reno 15 সিরিজের তথ্য প্রকাশ্যে এসেছে। রিপোর্টের মাধ্যমে টিপস্টার Smart Pikachu আপকামিং সিরিজের লঞ্চ টাইমফ্রেম এবং ডিসপ্লে সাইজ সম্পর্কে জানিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Oppo Reno 15 এবং Oppo Reno 15 Pro ফোনের ডিটেইলস সম্পর্কে।
Oppo Reno 15 সিরিজের লঞ্চ টাইমলাইন (লিক)
- লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এইবছর নভেম্বর মাসে Oppo Reno 15 সিরিজ চীনে লঞ্চ করা হবে। এরপর অন্যান্য বাজারে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের ফোনগুলি দুটি আলাদা সাইজে লঞ্চ করা হবে বলে জানা গেছে।
- Oppo Reno 15 ফোনটি 6.3 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে সহ কম্প্যাক্ট হতে পারে বলে আসা করা হচ্ছে। তবে 6.78 ইঞ্চির ডিসপ্লে সহ টপ ভেরিয়েন্ট Pro মডেলও হতে পারে। যারা বড় ডিসপ্লে সহ ফোন পছন্দ করেন, এটি তাদের জন্য লঞ্চ করা হবে।
- এখনও পর্যন্ত ফোনগুলির ডিজাইন ডিটেইলস প্রকাশ্যে আসেনি, তবে Reno 14 সিরিজের মতো আপকামিং ফোনগুলি স্লিম এবং হালকা হবে বলে আশা করা হচ্ছে।
Oppo Reno 15 সিরিজের স্পেসিফিকেশন (লিক)
ক্যামেরা
Oppo Reno 15 সিরিজের ক্যামেরা সেটআপের ক্ষেত্রে পরিবর্তন করা হতে পারে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এতে ফ্ল্যাগশিপ গ্রেড ক্যামেরা সেন্সর থাকতে পারে। এই ক্যামেরা সেটআপের কালার রিপ্রডাকশন আগের থেকে আরও উন্নত হতে পারে। অন্য একটি লিক অনুযায়ী এই সিরিজে 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এটি একটি বড় সেন্সর সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির Find X8 সিরিজের বেশ কিছু ফ্ল্যাগশিপ ইমেজিং ফিচার Reno 15 সিরিজের ক্ষেত্রেও ব্যাবহার করতে পারে। এতে অ্যাডভান্স ইমেজ সেন্সর এবং কালার কারেকশন ফিচার থাকতে পারে। এছাড়া সম্প্রতি লঞ্চ হওয়া Reno 14 সিরিজের মতো Reno 15 সিরিজেও দুটি মডেলেই পেরিস্কোপ টেলিফটো সেন্সর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
ব্যাটারি
আগের মতোই Oppo Reno 15 সিরিজেও মেটাল ফ্রেম দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত এই সিরিজের ব্যাটারি সাইজ সম্পর্কে জানা যায়নি, তবে এতে বড় ব্যাটারি সহ ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে।
অপারেটিং সিস্টেম
আপকামিং Reno 15 সিরিজের ক্ষেত্রে সবচেয়ে বড় সফটওয়্যার আপগ্রেড দেওয়া হবে। এই ফোনগুলি ColorOS 16 এবং Android 16 সহ লঞ্চ করা হতে পারে।
