আগামী কয়েক মাসের মধ্যে Oppo তাদের Reno 15 সিরিজ লঞ্চ করতে পারে। এই সিরিজ Reno 14 সিরিজের সাক্সেসার হতে চলেছে। এই সিরিজে Oppo Reno 14 এবং Oppo Reno 14 Pro ফোনগুলি লঞ্চ করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে এবার এই সিরিজের অধীনে নতুন মডেল লঞ্চ করা হতে পারে। এটি চীনে Oppo Reno 15 Pro Max নামে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি সিরিজের টপ মডেল হতে পারে। অর্থাৎ এইবার ভ্যানিলা, Pro এবং Pro Max তিনটি মডেল পেশ করা হতে পারে। এখনও পর্যন্ত লঞ্চের জন্য সময় বাঁকি আছে, এর আগেই Pro Max মডেলের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo Reno 15 Pro Max ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
রিপোর্ট অনুযায়ী আপকামিং Oppo Reno 15 Pro Max ফোনটিতে 6.78 ইঞ্চির ফ্ল্যাট OLED LTPO ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে 1.5K রেজোলিউশন এবং 1Hz–120Hz রিফ্রেশ রেট থাকতে পারে। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 9400 প্রসেসর দেওয়া হতে পারে। এই একই স্পেসিফিকেশন কোম্পানি ফ্ল্যাগশিপ Find X8 এবং Find X8 Pro ফোনেও রয়েছে।
ক্যামেরার দিক দিয়ে এখনও পর্যন্ত আপকামিং Oppo Reno 15 Pro Max ফোনটি সবচেয়ে অ্যাডভান্স Reno ফোন হিসাবে লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে কোম্পানির Lumo Imaging টেকনোলোজি সহ OIS সাপোর্টেড 200MP Samsung HP5 প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে বলে জানা গেছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
আপকামিং Oppo Reno 15 Pro Max ফোনটি Android 16 এবং ColorOS 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6,500mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এটি দীর্ঘমেয়াদী ব্যাকআপ দিতে সক্ষম। একইসঙ্গে ফোনে Wi-Fi 7, NFC এবং ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
রিপোর্ট অনুযায়ী এই বছরের শেষের দিকে চীনে Reno 15 Pro Max ফোনটি লঞ্চ করা হতে পারে। তবে 2026 সালের দিকে ভারতের বাজারে ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি, তবে ফোনটি 55,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
এই তথ্য সঠিক হলে আপকামিং Oppo Reno 15 Pro Max ফোনটি সম্ভবত OnePlus 13R, Realme GT 7 Pro এবং iQOO Neo 10 ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। তবে ফোনটি লঞ্চের পর এই বিষয়ে সঠিকভাবে বলা সম্ভব হবে। যারা অসাধারণ ক্যামেরা, প্রিমিয়াম ডিজাইন এবং স্মুথ পারফরমেন্স চাইছেন, তাদের জন্য Oppo Reno 15 Pro Max ফোনটি একটি দারুণ অপশন।
এইসব তথ্য জানার পর যারা Oppo Reno 15 Pro Max ফোনটি কিনতে চাইছেন, তাঁরা এই ফোনটির অপেক্ষা করতে পারেন। এই সিরিজের নতুন তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
