ভারতের বাজারে Reno 15 5G সিরিজ লঞ্চ করা হয়েছে। কোম্পানি এই সিরিজে Reno 15C 5G ফোনটি পেশ করা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে ফোনটির সেল শুরু করা হবে, তবে অফিসিয়াল সেল ডেট জানানো হয়নি। এবার শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Oppo Reno 15C ফোনের প্রমোশনাল ব্যানার প্রকাশ্যে এসেছে। তাই শীঘ্রই ফোনটি ভারতের বাজারে সেল করা হবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Reno 15C 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।
লেটেস্ট ব্যানারে ফোনটির নাম Oppo Reno 15C কনফার্ম করার পাশাপাশি 50MP আল্ট্রা ওয়াইড সেলফি ক্যামেরা হাইলাইট করা হয়েছে। এখনও পর্যন্ত ফ্লিপকার্টে এই ফোনের ডেডিকেটেড মাইক্রো সাইট লাইভ করা হয়নি, তবে টিজার জারি হওয়ার জন্য শীঘ্রই ফোনটির সেল সম্পর্কে জানানো হবে বলে মনে করা হচ্ছে।
Oppo Reno 15C 5G ফোনটিতে 6.57 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর যোগ করা হবে। ফোনটি Android 16 বেস্ড ColorOS 16 সহ কাজ করবে। এই ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর শক্তিশালী 7000mAh ব্যাটারি হতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। এর ফলে ফোনটিতে দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ উপভোগ করা যাবে।
Oppo Reno 15C 5G ফোনটিতে 50MP আল্ট্রা-ক্লিয়ার প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা-ওয়াইড সেন্সর ও একটি 2MP সেকেন্ডারি সেন্সর দেওয়া হবে। একইভাবে সোশ্যাল মিডিয়া ব্যাবহার, সেলফি ও ভিডিও কলের জন্য
50MP আল্ট্রা-ওয়াইড ফ্রন্টে ক্যামেরা যোগ করা হবে। একইসঙ্গে ফোনটিতে AI Portrait Blur, 4K Ultra-Clear ভিডিও রেকর্ডিং এবং Pure Tone টেকনোলজির মতো ফিচার থাকবে।
ডিজাইন ও ডিউরেবিলিটির দিক দিয়ে Reno 15C 5G ফোনটিতে বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। এতে Velvet Glass Feel প্যানেল দেওয়া হবে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটি IP69 রেটিং সহ পেশ করা হবে। একইসঙ্গে কানেক্টিভিটির জন্য এতে Bluetooth 5.4 এবং Wi-Fi 6 সাপোর্ট করবে।
Oppo এর পক্ষ থেকে Reno 15C 5G ফোনটির দাম জানানো হয়েছে। ভারতে ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 34,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 37,999 টাকা রাখা হয়েছে। খুব তাড়াতাড়ি কোম্পানি এই ফোনের লঞ্চ অফার ও সঠিক সেল ডেট ঘোষণা করতে পারে। এই স্মার্টফোনটি Flipkart, Amazon India এবং Oppo India এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সেল করা হবে।
যারা প্রিমিয়াম লুক, শক্তিশালী ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং হাই-রেজোলিউশন সেলফি ক্যামেরা সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Oppo Reno 15C 5G ফোনটি একটি দারুণ অপশন হতে পারে। এই ফোনটি বাজারে উপস্থিত Samsung Galaxy A56 5G, Vivo V50 এবং OnePlus Nord 5 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা 35 থেকে 38 হাজার টাকা বাজেট রেঞ্জে বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং, ভালো ফ্রন্ট ক্যামেরা এবং প্রিমিয়াম ডিজাইন সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Oppo Reno 15C 5G ফোনটি অসাধারণ বিকল্প হতে পারে। আপাতত ইউজারদের অফিসিয়াল সেল ডেট ঘোষণার অপেক্ষা করতে হবে।











